এক ট্রেন যাত্রীর কাছ থেকে মোবাইল ছিনতাই এর ঘটনায় নৈহাটির জিআরপির তৎপরতায় ধরা পড়লো ছিনতাইবাজ উদ্ধার মোবাইল।গত ৮ই জুন ২০২৩ রাত ১০:৩৬ মিনিটে নৈহাটি স্টেশনের এক নম্বর প্লাটফর্ম থেকে ডাউন নৈহাটি লোকালে যাচ্ছিলেন কাঁকিনাড়ার এক মহিলা।সেই সময় চলন্ত ট্রেন থেকে ঐ মহিলার মোবাইল ছিনতাই করে চলন্ত ট্রেন থেকে নেমে পালিয়ে যায় এক ছিনতাইবাজ।এই ঘটনায় নৈহাটি জিআরপি থানায় অভিযোগ দায়ের করেন ঐ মহিলা। ঘটনার তদন্তে নেমে নৈহাটি রেলওয়ে কোয়াটারের বাসিন্দা প্রকাশ পাল নামে এক দুষ্কৃতীকে মোবাইল ফোনটি সমেত পাকড়াও করে।এরপর সোমবার ঐ মহিলার হাতে তার মোবাইল তুলে দেওয়া হয় নৈহাটি জিআরপির তরফ থেকে।
