হালিশহর লক্ষীনারায়ন কলোনি পল্লীবাসীবৃন্দের 66 তম বর্ষের দুর্গাপুজোর খুঁটিপুজো আয়োজিত হলো রবিবার।হালিশহর চৈতালি সংঘ ক্লাবের সহযোগিতায় হালিশহর লক্ষীনারায়ন কলোনি পল্লীবাসীবৃন্দের এবছরের দুর্গাপুজোর আকর্ষণ 120 ফুট উচ্চতার বুর্জ খালিফা। আর এদিন ক্লাব প্রাঙ্গণেই আয়োজিত খুঁটিপুজোর মাধ্যমে তাদের মন্ডপ তৈরির সূচনা হয়। এই খুঁটিপুজো অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হালিশহর পৌরসভার পৌর প্রধান শুভঙ্কর ঘোষ।এবছর তাদের দুর্গাপুজোয় সাধারণ মানুষের মধ্যে সাড়া পড়বে বলে আশাবাদী পুজো উদ্যোক্তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *