ভাটপাড়া পৌরসভার ১৮ নম্বর ওয়ার্ডের জগদ্দল এর রুস্তম গুমটি এলাকায় বোমাবাজির ঘটনায় আতঙ্ক ছড়ালো এলাকায়।এলাকার কিছু যুবকের সাথে বিবাদের জেরে ঐ যুবকরা ব্যবসায়ী রওশন আলীর খাবারের দোকানে বোমা চালায় বলে অভিযোগ। রবিবার ভোররাতে রওশন আলির দোকানে পরপর চারটি বোমা চালায় দুষ্কৃতীরা। তিনটি বোমা ফাটলেও একটি বোমা ফাটেনি। আর অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছেন দোকানের ভেতরে ঘুমিয়ে থাকা রওশন আলী। এ বিষয়ে জগদ্দল থানার অন্তর্গত আটচালা বাগান পুলিশ ফাঁড়িতে অভিযোগ দায়ের করা হয়েছে।পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।ঘটনাস্থল থেকে একটি তাজা বোমা উদ্ধার করেছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *