বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিলো ভাটপাড়ার একদা বিজেপি নেতা রত্নেশ্বর দাস সহ তার অনুগামীরা। রবিবার ভাটপাড়া সাত নম্বর ওয়ার্ডে আয়োজিত তৃণমূলের এক দলীয় সভায় ব্যারাকপুর সাংসদ অর্জুন সিং এর হাত ধরে রত্নেশ্বর দাস সহ তার অনুগামীরা বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করেন।মূলত বিজেপির প্রতি অনাস্থা তৈরি হওয়ায় তার নেই সিদ্ধান্ত বলে জানালেন রত্নেশ্বর দাস।
