সদ্য সমাপ্ত ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন কে কেন্দ্র করে রাজনৈতিক হিংসায় প্রান হারানো 27 জন তৃণমূল কংগ্রেসের কর্মীদের স্মরনে এক মোমবাতি জ্বালিয়ে মৌন মিছিল আয়োজিত হলো শ্যামনগরে। বুধবার সন্ধ্যায় ভাটপাড়া 25 নম্বর ওয়ার্ড তৃণমূলের উদ্যোগে আয়োজিত হয় এই মৌন মোমবাতি মিছিল। এদিন শ্যামনগর আশীর্বাদ লজের সামনে থেকে শুরু করে শ্যামনগর ভারতচন্দ্র গ্রন্থাগার হয়ে শেষ হয় ভাটপাড়া 25 নম্বর ওয়ার্ড কার্যালয়ের সামনে।এরপর ওয়ার্ড অফিসের সামনে মৃত তৃণমূল কর্মীদের শ্রদ্ধাঞ্জলি দেওয়া হয়। এই মিছিলে উপস্থিত ছিলেন ভাটপাড়া পৌরসভার প্রাক্তন পৌর প্রধান অরুণ বন্দ্যোপাধ্যায়, ভাটপাড়া 25 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শম্পা ব্যানার্জি সহ একাধিক তৃণমূল নেতৃত্ব ও কর্মীরা ।
27জন ত্রিনমুল করমির মারা যাওয়া তে মমবাতি মিছিল
