পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক হিংসায় ২৭ জন তৃণমূল কর্মীর মৃত্যু হয়েছে। সেই সমস্ত ২৭ জন তৃণমূল কর্মীদের শ্রদ্ধা জানাতে বীজপুর তৃণমূল কংগ্রেস কমিটির উদ্যোগে এক মৌন মোমবাতি মিছিল আয়োজিত হলো কাঁচরাপাড়ায়। যে মিছিলের নেতৃত্বে ছিলেন কাঁচরাপাড়া পৌরসভার পৌর প্রধান কমল অধিকারী সহ স্থানীয় একাধিক তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। শুক্রবার সন্ধ্যায় আয়োজিত এই মৌন মোমবাতি মিছিল কাঁচরাপাড়া কলেজ মোড় থেকে শুরু করে কাঁচরাপাড়া গান্ধী মোড়ে শেষ হয় এই মৌন মোমবাতি মিছিল।
