বিষপান করে এক গৃহবধূর অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য কাঁকিনাড়া ফিঙ্গাপাড়া এলাকায়।বাপের বাড়ি থেকে টাকা চেয়ে না পেয়ে শ্বশুরবাড়ি থেকে অত্যাচার এর কারনে ঐ গৃহবধূ আত্মহত্যা করেছে বলে অভিযোগ মৃতার বাপের বাড়ির। এই ঘটনায় মৃতার স্বামী শ্বশুর ও শ্বাশুরি কে গ্রেফতার করেছে পুলিশ।

2017 সালে কাঁকিনাড়া ফিঙ্গাপাড়া এলাকার অনামিকার সাথে প্রেম বিবাহ হয় নৈহাটি দোগাছিয়ার মন্টু চৌধুরীর। বর্তমানে তাদের একটি আড়াই বছরের পুত্র সন্তান আছে। কিন্তু বিয়ের পর থেকেই কখনো টাকা চেয়ে আবার কখনো নানা কারনে ঐ গৃহবধূর ওপর অত্যাচার চালানো হতো বলে অভিযোগ। শেষ পর্যন্ত সেই অত্যাচার সহ্য করতে না পেরে গত 27 জুলাই বিষপান করে ওই গৃহবধূ। সঙ্গে সঙ্গে তাকে নৈহাটি স্টেট জেনারেল হাসপাতাল নিয়ে গেলে পরের দিন তাকে ছেড়ে দেওয়া হয়। এরপর গত 12 জুলাই তার অবস্থার অবনতি হলে নৈহাটি স্টেট জেনারেল হাসপাতাল নিয়ে ফের নিয়ে যাওয়ার পর তাকে কল্যাণী জহরলাল নেহেরু স্থানান্তরিত করা হয়।আর সেখানেই শুক্রবার তার মৃত্যু হয়। এই ঘটনায় নৈহাটি শিবদাসপুর থানায় মৃতার শ্বশুরবাড়ির লোকেদের বিরুদ্ধে আত্মহত্যার প্ররোচনা দেওয়ার অভিযোগ দায়ের করা হয় মৃতার বাপের বাড়ির তরফ থেকে।সেই অভিযোগের ভিত্তিতে শিবদাসপুর থানার পুলিশ মৃতার স্বামী শ্বশুর-শাশুড়িকে গ্রেফতার করেছে। আর এই ঘটনায় শনিবার অভিযুক্তদের কঠোর শাস্তির দাবি জানানো হয়েছে মৃতার বাপের বাড়ির তরফ থেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *