নৈহাটি গৌরীপুরের একটি সমাজসেবী সংস্থার উদ্যোগে আয়োজিত হলো এক রক্তদান শিবির।রবিবার নৈহাটি গৌরীপুর পাল বাগান এলাকায় আয়োজিত হলো এই রক্তদান শিবির।এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন জগদ্দল বিধায়ক সোমনাথ শ্যাম, নৈহাটি পৌরসভার উপপৌর প্রধান ভজন মুখার্জি, নৈহাটি পৌরসভার কাউন্সিলর কাজল দে, সহ একাধিক তৃণমূল নেতৃত্ব।এই রক্তদান শিবিরে প্রায় 60 জন রক্তদাতা রক্তদান করেন।মূলত হাসপাতালে চিকিৎসাধীন মূমুর্ষ রোগী থেকে শুরু করে থ্যলাসেমিয়া আক্রান্তদের রক্তের চাহিদা পূরণ করতে তাদের এই রক্তদান শিবিরের আয়োজন বলে জানানো হয়েছে উদ্যোক্তাদের তরফ থেকে।
