21 জুলাই এর শাহিদ Bhatpara নিবাসি কেসাব বই রাগি কে স্রধা নিবেদন

1993 সালের 21 জুলাই এর অন্যতম শহীদ ভাটপাড়ার কেশব বৈরাগীর প্রতি শ্রদ্ধা নিবেদন করতে তার বাড়িতে হাজির ভাটপাড়া পৌরসভার একাধিক কাউন্সিলর ও তৃণমূল নেতৃত্ব।

ভাটপাড়া পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের কাঁকিনাড়া রথতলা এলাকার কেশব বৈরাগী।1993 সালের 21 জুলাই এর অন্যতম শহীদ এই কেশব বৈরাগী।শুক্রবার তৃণমূলের শহীদ স্মরন সভার আগে বৃহস্পতিবার তার বাড়িতে গিয়ে শহীদ কেশব বৈরাগীর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জ্ঞাপন করলেন ভাটপাড়া পৌরসভার উপ পৌর প্রধান দেবজ্যোতি ঘোষ, ভাটপাড়া পৌরসভার জল বিভাগের সিআইসি অমিত গুপ্তা, ভাটপাড়া পৌরসভার স্বাস্থ্য বিভাগের সিআইসি নূর এ জামাল সহ অন্যান্য তৃণমূল নেতৃত্ব।এছাড়াও শহীদ কেশব বৈরাগীর স্ত্রী কে সম্মান জানিয়ে তার পাশে সবসময় থাকার আশ্বাস দেন তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *