ভাটপাড়া : ভাটপাড়ার পুরসভা এলিঅবাধে চলা পুকুর ভরাট নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মামলা করার হুঁশিয়ারি দিলেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং।ব্যারাকপুর শিল্পাঞ্চলের অন্তর্গত ভাটপাড়া পৌর এলাকায় ক্রমেই বেড়ে চলেছে বেআইনি ভাবে জলাশয় ভরাট করার কাজ।সম্প্রতি ভাটপাড়া পুরসভার ২৬ নম্বর ওয়ার্ডের শ্যামনগর বাসুদেবপুর দিঘির পাড় এলাকায় প্রায় এক বিঘে আয়তনের জলাশয় ইতিমধ্যেই আবর্জনা ফেলে ভরাট হয়ে গিয়েছে। অভিযোগ, অবাধে জলাশয় ভরাটের কাজ চললেও, স্থানীয় কাউন্সিলর থেকে শুরু করে চেয়ারপার্সন কিংবা উপ-পুরপ্রধান অথবা এক্সিকিউটিভ অফিসার এখনও নিশ্চুপ। প্রশাসনেরও কোনও হেলদোল নেই বলে অভিযোগ। আর এই বেআইনি পুকুর ভরাট করার ঘটনা সামনে আসতেই ব্যারাকপুরে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। এই গোটা ঘটনায় ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং ক্ষোভ প্রকাশ করে আইনের দ্বারস্থ হওয়ার কথা জানালেন। তিনি বলেন পুকুর ভরাট ভাটপাড়া পৌর এলাকার একটা বড় সমস্যা পরিনত হয়েছে । তাই তিনি এই বিষয়ে প্রশাসনিক কর্মকর্তা সহ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মামলা করবেন। তার দাবি ” আমি পৌর প্রধান থাকা কালীন ভাটপাড়া তে পুকুর ভরাট কেউ করতে গেলে আমি নিজে তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহণ করতাম । কিন্তু বর্তমানে পৌর বোর্ড পুকুর ভরাটের খবর পেয়ে নির্বিকার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রোজ বলছে পুকুর ভরাটের বিষয়ে নজর রাখছেন কিন্তু তাও একের পর এক পুকুর ভরাট হয়ে যাচ্ছে। তাই আমরা পি আই এল করবো। মুখ্যমন্ত্রী কে জবাব দিতে হবে এই ১৩ বছরে কটা পুকুর ভরাট হয়েছে কতজনের শাস্তি হয়েছে।

ভাটপাড়া : ভাটপাড়ার পুরসভা এলিঅবাধে চলা পুকুর ভরাট নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মামলা করার […]

বাংলাদেশে ঘুরতে গিয়ে বেলঘড়িয়া কামারহাটি পৌরসভার অন্তর্গত ২৭ নম্বর ওয়ার্ডের দেশপ্রিয় নগর ৩৫ নম্বর সোনার বাংলা বাসিন্দা সায়ন ঘোষ তার বাড়িতে প্রথমে সকালবেলায় আসে ভারতীয় জাতীয় কংগ্রেসের রাজ্যের সভাপতি শুভঙ্কর সরকার আর তারপরেই দুপুরবেলায় বাংলাদেশে ঘুরতে গিয়ে আক্রান্ত হওয়া সায়ন ঘোষের বাড়িতে আসেন বিজেপির প্রাক্তন সাংসদ অর্জুন সিং দীর্ঘক্ষণ সায়নের সাথে কথা বলেন বিভিন্ন বিষয়ে জিজ্ঞাসা করেন এবং জানেন তারপরে তার বাবার সাথে কথা বলেন এবং তার পরিবারের পাশে থাকার এবং সব রকমের সাহায্য করার কথা জানান এরপরে অর্জুন সিং তার বাড়ি থেকে বেরিয়ে যান

বাংলাদেশে ঘুরতে গিয়ে বেলঘড়িয়া কামারহাটি পৌরসভার অন্তর্গত ২৭ নম্বর ওয়ার্ডের দেশপ্রিয় নগর ৩৫ নম্বর সোনার […]

বাংলাদেশের ঘটনার প্রতিবাদে ব্যারাকপুর আদালতের বিজেপি আইনজীবী সেল এর বিক্ষোভ মিছিল। ব্যারাকপুর আদালতের সামনে থেকে শুরু করে ব্যারাকপুর পুলিশ কমিশনার অফিসের সামনে তারা বিক্ষোভ প্রদর্শন করার কথা থাকলেও তার আগেই পুলিশ তাদের আটকে দেয়।সেখানেই তারা বিক্ষোভ প্রদর্শন করে। বাইট-প্রদীপ সোম, ব্যারাকপুর বিজেপি আইনজীবী সেলের জেলা কনভেনার বাইট-গীতা সাহা, বিজেপি আইনজীবী সেল এর সদস্য

বাংলাদেশের ঘটনার প্রতিবাদে ব্যারাকপুর আদালতের বিজেপি আইনজীবী সেল এর বিক্ষোভ মিছিল। ব্যারাকপুর আদালতের সামনে থেকে […]

বাংলাদেশের ঘটনার প্রতিবাদে এবং চিন্ময় মহাপ্রভুর নিঃশর্ত মুক্তির দাবিতে ব্যারাকপুর কল্যাণী এক্সপ্রেসওয়ের ওপর শ্যামনগর বাসুদেবপুর মোড়ে মতুয়া মহা সংঘের বিক্ষোভ সমাবেশ এবং পথ অবরোধ।মূলতঃ শ্যামনগর মতুয়া মহা সংঘের সদস্যরা শ্যামনগর বাসুদেবপুর মোড়ে এই অবরোধ করে।

বাংলাদেশের ঘটনার প্রতিবাদে এবং চিন্ময় মহাপ্রভুর নিঃশর্ত মুক্তির দাবিতে ব্যারাকপুর কল্যাণী এক্সপ্রেসওয়ের ওপর শ্যামনগর বাসুদেবপুর […]

ভাটপাড়া : ভাটপাড়া পৌরসভার অবসরপ্রাপ্ত পৌরকর্মীরা পেনশন না পেয়ে পৌরসভার সামনে বিক্ষোভে তারা। অক্টোবর মাসের পেনশন বাকি। এরপর নভেম্বর মাস প্রায় শেষের পথে। ফলে সেপ্টেম্বরের পেনশন দিয়ে দুমাস চালানো কি করে সম্ভব? ফলে চরম সমস্যায় পড়েছেন অবসরপ্রাপ্ত পৌরকর্মীরা। তবে আজ তাদের বিক্ষোভের পর পৌরসভার তরফে কয়েক দিনের মধ্যে তাদের পেনশন আপডেট করে দেওয়ার আশ্বাস দেওয়ার পর তারা আপাতত বিক্ষোভ তুলে নেওয়া হয়।

ভাটপাড়া : ভাটপাড়া পৌরসভার অবসরপ্রাপ্ত পৌরকর্মীরা পেনশন না পেয়ে পৌরসভার সামনে বিক্ষোভে তারা। অক্টোবর মাসের […]

বারাকপুরের প্রাক্তন সংসদ অর্জুন সিং কে আবার সিআইডি তলো প দুপুর 12 টায় তিনি সিআইডি ভবনে দেখা করবেন। যাবার আগে তিনি বললেন পুলিশ cid এরা সব দল দাস। আমাকে দ্বিতীয়বার ডাকা হয়েছে প্রথমবার কেন ডেকেছিল জানি না এবারই বা কেন ডেকেছে জানিনা। কোন কারণ ছাড়াই ডাকছে রাজনৈতিক প্রতিহিংসা ছাড়া আর কিছু নয়। বিরোধী রাজনৈতিক লোকগুলোকে হ্যারাসমেন্ট করার পরিকল্পনা। উনি বাংলাদেশের ইউনিসের বোন। তালিবানী শাসন ব্যবস্থা চালু করতে চাইছে। মমতা বন্দ্যোপাধ্যায় চাইছেন শুভেন্দু অধিকারী কে ও অর্জুন সিং কে মেরে দিতে পারলে পথের কাঁটা সরে যাবে।

বারাকপুরের প্রাক্তন সংসদ অর্জুন সিং কে আবার সিআইডি তলো প দুপুর 12 টায় তিনি সিআইডি […]

মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন ভাটপাড়া এবং নৈহাটি স্টেট জেনারেল হাসপাতালে দুটো ওপিডি তৈরি করার জন্য লোকসভা কেন্দ্রের সাংসদ পার্থ ভৌমিককে অভিনন্দন জানাচ্ছি। গভমেন্ট হসপিটালে আমরা ম্যাক্সিমামটা ফ্রি করে দিয়েছি। তাছাড়াও ফেয়ার প্রাইস ডায়াগনস্টিক সেন্টার, ফেয়ার প্রাইস মেডিসিন সেন্টার করেছি। ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের প্রাক্তন সাংসদ অর্জুন সিং বলেন আমি মাননীয় মুখ্যমন্ত্রীর বক্তব্য শুনে অবাক হয়ে গেলাম, ভাটপাড়া স্টেট জেনারেল হসপিটালটা ১৯৭৪ সালে চালু হয়েছিল সেখানে ওপিডি নেই। উনি আজকে ওপিডি চালু করার জন্য টাকা বরাদ্দ করছেন। নৈহাটি এবং ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালকে তিনি ছয় বছর আগে সুপার স্পেশালিস্ট হসপিটাল হিসেবে ঘোষণা করেছিলেন আর সুপার স্পেশালিস্ট হসপিটালের ওপিডি নেই এটা অদ্ভুত একটা কথা। যে স্টেট জেনারেল হাসপাতালে অপারেশন হতো, সার্জেন থাকতো, ডাক্তার থাকতো আজকে না সার্জেন আছে, না ডাক্তার আছে, কিছুই নেই। হাসপাতালে একটা স্টিচ করতে গেলে বাইরে থেকে কম্পাউন্ডার কে ধরে এনে স্টিচ করাতে হয় সেখানে উনি গর্ব করে বলছেন আমরা ওপিডি চালু করছি। অভায়া কাণ্ডে আর জি কর এর ডাক্তাররা যে ডিমান্ড করেছিল সেটাই কোন ভুল নেই। কত বড় কেন চলছে স্বাস্থ্য দপ্তরে তার জন্য ডাক্তাররাও শরম হয়েছে, ইডি, সিবিআই ইনকয়ারি চলছে। মুখ্যমন্ত্রী নৈহাটির বড়মাকে পুজো দিতে আশার নামে রাজনীতি করে গেলেন।

মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন ভাটপাড়া এবং নৈহাটি স্টেট জেনারেল হাসপাতালে দুটো ওপিডি তৈরি করার […]

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গতকালই নৈহাটি বড় মা কালী মন্দিরে পূজা দিতে এসে এই বড়মা মন্দিরে একটি পুলিশ ফাঁড়ি তৈরি করার কথা ঘোষণা করেছিলেন। এই ঘোষণার ২৪ ঘন্টার মধ্যেই বড়মা মন্দিরের তৃতীয় তলে বড়মা পুলিশ আউটপোস্ট এর উদ্বোধন করলেন ব্যারাকপুর পুলিশ কমিশনার অলক রাজোরিয়া। এছাড়াও উপস্থিত ছিলেন নৈহাটির নবনির্বাচিত বিধায়ক সনৎ দে, নৈহাটি পৌরসভার পৌর প্রধান তথা বড়মা মন্দির কমিটির সভাপতি অশোক চট্টোপাধ্যায় সহ একাধিক পুলিশকর্তা এবং মন্দির কমিটির সদস্যরা।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গতকালই নৈহাটি বড় মা কালী মন্দিরে পূজা দিতে এসে এই বড়মা মন্দিরে […]

বন্ধুর মেয়ের জন্মদিনে গিয়ে ইছাপুর রাইফেল ফ্যাক্টরির নিরাপত্তা রক্ষীদের হাতে মার খেয়ে মৃত্যু হল ইছাপুর আনন্দমঠের বছর ৩২ এ যুবক কৃষানু চ্যাটার্জীর। এ বিষয়ে মৃত যুবকের পরিবারের তরফ থেকে নোয়াপাড়া থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।জানা গিয়েছে গতকাল রাত্রিবেলায় কয়েকজন বন্ধু মিলে তাদেরই এক বন্ধুর মেয়ের জন্মদিনে গিয়েছিল ইছাপুর রাইফেল ফ্যাক্টরি পার্কে। সেখানে কয়েকজন বন্ধু মিলে গল্প করছিল। সেই সময় নিরাপত্তা রক্ষীরা তাদেরকে বেধড়ক মারধর করে বলে অভিযোগ। তাদের মারেই মৃত্যু হয় কৃষানুর বলে পরিবারের অভিযোগ। এছাড়াও অন্য দুই বন্ধু ব্যারাকপুর বি এন বসু মহকুমা হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন।

বন্ধুর মেয়ের জন্মদিনে গিয়ে ইছাপুর রাইফেল ফ্যাক্টরির নিরাপত্তা রক্ষীদের হাতে মার খেয়ে মৃত্যু হল ইছাপুর […]

আবারো গণধর্ষণের ঘটনা ঘটলো বাসুদেবপুর থানার অন্তর্গত পলতা পাড়া এলাকায়। এক বত্রিশ বছরের তরুণী কে চারজন মিলে গণধর্ষণ করে বলে অভিযোগ।পলতা পাড়া এলাকায় একটি গ্যারেজে গণধর্ষণ করা হয়। এই ঘটনায় বাসুদেবপুর থানার পুলিশ তদন্তে নেমে চারজনকে গ্রেফতার করেছে। নির্যাতিতা তরুণী বিয়ে বাড়িতে কাজ করে। সেখান থেকেই তাকে তুলে নিয়ে গিয়ে গণধর্ষণ করা হয় বলে অভিযোগ।গণধর্ষণের পাশাপাশি তার গায়েও বিড়ি সিগারেটের ছ্যাকাও দেওয়া হয়। এই মুহূর্তে আশঙ্কাজনক অবস্থায় ওই তরুণী হাসপাতালে চিকিৎসাধীন।

আবারো গণধর্ষণের ঘটনা ঘটলো বাসুদেবপুর থানার অন্তর্গত পলতা পাড়া এলাকায়। এক বত্রিশ বছরের তরুণী কে […]