আজ নৈহাটি বড় মা কালী মন্দিরে পূজা দিতে আসলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বড় মা কালীকে […]
Author: editor
আবারো গণধর্ষণের ঘটনা ঘটলো বাসুদেবপুর থানার অন্তর্গত পলতা পাড়া এলাকায়। এক বত্রিশ বছরের তরুণী কে চারজন মিলে গণধর্ষণ করে বলে অভিযোগ।পলতা পাড়া এলাকায় একটি গ্যারেজে গণধর্ষণ করা হয়। এই ঘটনায় বাসুদেবপুর থানার পুলিশ তদন্তে নেমে চারজনকে গ্রেফতার করেছে। নির্যাতিতা তরুণী বিয়ে বাড়িতে কাজ করে। সেখান থেকেই তাকে তুলে নিয়ে গিয়ে গণধর্ষণ করা হয় বলে অভিযোগ।গণধর্ষণের পাশাপাশি তার গায়েও বিড়ি সিগারেটের ছ্যাকাও দেওয়া হয়। এই মুহূর্তে আশঙ্কাজনক অবস্থায় ওই তরুণী হাসপাতালে চিকিৎসাধীন।
আবারো গণধর্ষণের ঘটনা ঘটলো বাসুদেবপুর থানার অন্তর্গত পলতা পাড়া এলাকায়। এক বত্রিশ বছরের তরুণী কে […]
বন্ধুর মেয়ের জন্মদিনে গিয়ে ইছাপুর রাইফেল ফ্যাক্টরির নিরাপত্তা রক্ষীদের হাতে মার খেয়ে মৃত্যু হল ইছাপুর আনন্দমঠের বছর ৩২ এ যুবক কৃষানু চ্যাটার্জীর। এ বিষয়ে মৃত যুবকের পরিবারের তরফ থেকে নোয়াপাড়া থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।জানা গিয়েছে গতকাল রাত্রিবেলায় কয়েকজন বন্ধু মিলে তাদেরই এক বন্ধুর মেয়ের জন্মদিনে গিয়েছিল ইছাপুর রাইফেল ফ্যাক্টরি পার্কে। সেখানে কয়েকজন বন্ধু মিলে গল্প করছিল। সেই সময় নিরাপত্তা রক্ষীরা তাদেরকে বেধড়ক মারধর করে বলে অভিযোগ। তাদের মারেই মৃত্যু হয় কৃষানুর বলে পরিবারের অভিযোগ। এছাড়াও অন্য দুই বন্ধু ব্যারাকপুর বি এন বসু মহকুমা হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন।
বন্ধুর মেয়ের জন্মদিনে গিয়ে ইছাপুর রাইফেল ফ্যাক্টরির নিরাপত্তা রক্ষীদের হাতে মার খেয়ে মৃত্যু হল ইছাপুর […]
104 নৈহাটি বিধানসভা উপনির্বাচনের ভোট গণনা নৈহাটি বঙ্কিমাঞ্জলি স্টেডিয়ামে। তার আগে ত্রিস্তরীয় নিরাপত্তা বেষ্টনীতে মুড়ে ফেলা হয়েছে স্টেডিয়াম চত্বর। এছাড়াও স্টেডিয়ামের চারপাশে ১৪৪ ধারা জারি করা আছে। রাজনৈতিক দলের এজেন্টরা একে একে ভেতরে প্রবেশ করছে। মোট 10 রাউন্ড গণনা চলবে।
104 নৈহাটি বিধানসভা উপনির্বাচনের ভোট গণনা নৈহাটি বঙ্কিমাঞ্জলি স্টেডিয়ামে। তার আগে ত্রিস্তরীয় নিরাপত্তা বেষ্টনীতে মুড়ে […]
নৈহাটি বিধানসভা উপনির্বাচন সনৎ দে TMC – 78612 রূপক মিত্র BJP – 29419 পরেশনাথ সরকার CONG- 3854 দেবজ্যোতি মজুমদার CPIML – 7574 তৃণমূল প্রার্থী সনৎ দে 49193 ভোটে জয়ী
নৈহাটি বিধানসভা উপনির্বাচন সনৎ দে TMC – 78612 রূপক মিত্র BJP – 29419 পরেশনাথ সরকার […]
ব্যারাকপুর_22/11/2024 উত্তর ব্যারাকপুর পৌরসভার উপ পৌরপ্রধানের রহস্য মৃত্যুর ঘটনায় মূল অভিযুক্ত জয়শ্রী দাস সহ ধৃত আরো দুইজনকে সঙ্গে নিয়ে ব্যারাকপুর লম্ফ বাজার এলাকায় জয়শ্রী দাসের বাড়িতে নিয়ে যায় নোয়াপাড়া থানার পুলিশ।তারা কি ভাবে সত্যজিৎ বাবুর ভিডিও কি ভাবে করেছিলো কি ভাবে তারা ব্ল্যাকমেল করে টাকা আদায় করেছে তা জানার চেষ্টা করেছে পুলিশ।
ব্যারাকপুর_22/11/2024 উত্তর ব্যারাকপুর পৌরসভার উপ পৌরপ্রধানের রহস্য মৃত্যুর ঘটনায় মূল অভিযুক্ত জয়শ্রী দাস সহ ধৃত […]
উত্তর ব্যারাকপুর পৌরসভার কাউন্সিলর তথা উপ পৌর প্রধান সত্যজিৎ ব্যানার্জির রহস্য মৃত্যুর তদন্তের অগ্রগতির স্বার্থে গতকাল চার সদস্যের একটি বিশেষ তদন্তকারী দল তৈরি করা হয়েছিল।সেই তদন্তকারী দল বিভিন্ন বিষয় খতিয়ে দেখে রায়দিঘিতে এবং ব্যারাকপুরের বিভিন্ন স্থানে একযোগে অভিযান চালায়। এরপর রায়দিঘি থেকে আজ সকালে গ্রেপ্তার হয়েছে জয়শ্রী দাস(39) এবং টিটাগর থানার শহীদসরণী থেকে শুভজিৎ বিশ্বাস@সন্তু@প্রসেনজিৎ (45) ও শুক্লা বিশ্বাসকে (34)। তাদের জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে। আজ তাদের ব্যারাকপুর আদালতে পাঠানো হবে।
উত্তর ব্যারাকপুর পৌরসভার কাউন্সিলর তথা উপ পৌর প্রধান সত্যজিৎ ব্যানার্জির রহস্য মৃত্যুর তদন্তের অগ্রগতির স্বার্থে […]
উত্তর ব্যারাকপুর পৌরসভার কাউন্সিলর তথা উপ পৌর প্রধান সত্যজিৎ ব্যানার্জির রহস্য মৃত্যুর তদন্তের অগ্রগতির স্বার্থে গতকাল চার সদস্যের একটি বিশেষ তদন্তকারী দল তৈরি করা হয়েছিল।সেই তদন্তকারী দল বিভিন্ন বিষয় খতিয়ে দেখে রায়দিঘিতে এবং ব্যারাকপুরের বিভিন্ন স্থানে একযোগে অভিযান চালায়। এরপর রায়দিঘি থেকে আজ সকালে গ্রেপ্তার হয়েছে জয়শ্রী দাস(39) এবং টিটাগর থানার শহীদসরণী থেকে শুভজিৎ বিশ্বাস@সন্তু@প্রসেনজিৎ (45) ও শুক্লা বিশ্বাসকে (34)। তাদের জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে। আজ তাদের ব্যারাকপুর আদালতে পাঠানো হবে।
উত্তর ব্যারাকপুর পৌরসভার কাউন্সিলর তথা উপ পৌর প্রধান সত্যজিৎ ব্যানার্জির রহস্য মৃত্যুর তদন্তের অগ্রগতির স্বার্থে […]
ক্রিমিনালদের বিরুদ্ধে অভিযানে নামবে পুলিশ, বললেন ব্যারাকপুরের সাংসদ পার্থ ভৌমিক জগদ্দল এর তৃণমূল নেতা অশোক সাউ খুনের কয়েকদিনের মধ্যেই মূল অভিযুক্ত সহ চারজনকে গ্রেফতার করলো পুলিশ, এর অর্থ পুলিশ ভালো কাজ করছে। ব্যারাকপুরে যতগুলি ঘটনা ঘটেছে সবক্ষেত্রেই পুলিশ সাফল্য পেয়েছে। স্বাভাবিকভাবেই পুলিশের উপরেই আস্থা রাখা উচিত। যে কোন অপরাধ সংগঠিত হলেই তার বিহার যোগ পাওয়া যায় আর ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং এর এই বিহার যোগ সবচেয়ে ভালো। ভাটপাড়া জগদ্দল অঞ্চলের অপরাধ প্রবণতা কমানোর জন্য পুলিশের সঙ্গে আলোচনা করে ভাটপাড়া জগদ্দল এর গলিতে গলিতে সিসি ক্যামেরা লাগানো হবে, যার জন্য ব্যয় হবে এক কোটি কুড়ি লক্ষ টাকা। ব্যারাকপুর শিল্পাঞ্চলে অর্জুন সিং যে বিশ বৃক্ষ বপন করেছিল তা একদিনে পরিষ্কার করা সম্ভব না, অর্জুন সিং এর মত বিহার কানেকশন যাদের আছে তারাই এই সমস্ত অপরাধের সাথে যুক্ত। ব্যারাকপুর শিল্পাঞ্চল কে অপরাধ মুক্ত করবোই বললেন পার্থ ভৌমিক। দমদমের সংসদ সৌগত রায় সঙ্গে তিনি একমত নন পুলিশ ভালো কাজ করছে।
ক্রিমিনালদের বিরুদ্ধে অভিযানে নামবে পুলিশ, বললেন ব্যারাকপুরের সাংসদ পার্থ ভৌমিক জগদ্দল এর তৃণমূল নেতা অশোক […]
গত ২৭ অক্টোবর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কলকাতার সল্টলেকের এক অনুষ্ঠানের মধ্য দিয়ে পশ্চিমবঙ্গের বিজেপির সদস্য সংগ্রহ অভিযানের ঘোষনা দিয়েছিলেন। রাজ্য বিজেপি তরফ থেকে ১ কোটি নতুন সদস্য সংগ্রহ করার লক্ষমাত্রা নির্ধারণ করে ।এরপর থেকেই রাজ্যের বিভিন্ন জেলায় বিজেপি সদস্য সংগ্রহ অভিযানের কর্মসূচি শুরু করে। রবিবার সকালে খরদহ বিধানসভার অন্তর্গত খরদহ রহরা বাজারে সদস্য সংগ্রহ অভিযান করে বিজেপি।সেই সদস্য সংগ্রহ অভিযানে উপস্থিত ছিলেন রাজ্য বিজেপির মুখপাত্র সৌমিক ভট্টাচার্য। এদিনের সদস্য সংগ্রহ অভিযানে উপস্থিত থেকে তৃনমূল কংগ্রেসের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন তিনি।ভাটপাড়া গুলি কান্ড থেকে ভাইস চেয়ারম্যানের সুইসাইডের বিষয়ে বলতে গিয়ে তিনি বলেন, এটা তৃণমূলের নিজেদের মধ্যে গন্ডগোল এবং কাঠ মানির খাওয়ার নিয়ে অশান্তি ফলে এই ঘটনা।
গত ২৭ অক্টোবর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কলকাতার সল্টলেকের এক অনুষ্ঠানের মধ্য দিয়ে পশ্চিমবঙ্গের বিজেপির […]
