সাম্প্রতিককালে বেলডাঙ্গায় খবর সংগ্রহ করতে গিয়ে সাংবাদিকদের উপর যে ধরনের আক্রমণের মত ঘটনা ঘটেছে প্রতিবাদে […]
Author: editor
চতুর্থ বর্ষ জগদ্দল উৎসব ২০২৬ এর উদ্বোধন হলো শনিবার। শ্যামনগর অন্নপূর্ণা কটন মিলের মাঠে এই জগদ্দল উৎসব 2026 এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। এদিন তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর রাজ্য সফর কে কটাক্ষ করে বলেন উনি যতই আসুন তাতে তৃণমূলের কিছু যায় আসে না এর আগে যতবার এসেছে তাকে খালি হাতে ফিরতে হয়েছে এবারও তাই হবে। অন্যদিকে বেলডাঙ্গায় সাংবাদিকদের উপর হামলার ঘটনায় বলেন রাজ্য সরকার ব্যবস্থা গ্রহণ করছে। এছাড়াও রাজ্যের জুট মিল পরিস্থিতি নিয়ে কেন্দ্রীয় সরকারকে দায়ী করে বলেন কেন্দ্রীয় সরকার সিনথেটিক বেশি গুরুত্ব দেওয়ায় জুটের গুরুত্ব কমছে। এছাড়াও এস আই আর এ নির্বাচন কমিশন বিজেপির দলদাস হয়ে কাজ করছে।
চতুর্থ বর্ষ জগদ্দল উৎসব ২০২৬ এর উদ্বোধন হলো শনিবার। শ্যামনগর অন্নপূর্ণা কটন মিলের মাঠে এই […]
*ভুয়ো ভোটারের অভিযোগ করতে ব্যারাকপুর মহকুমা অফিসে অর্জুন পুত্র বিধায়ক পবন সিং এবং বিজেপির জেলা সভাপতি তাপস ঘোষ, মহকুমা শাসক অভিযোগ না নেওয়ায়, জেলাশাসকের অফিসে রওনা দিলেন তারা অভিযোগ জমা দিতে* ব্যারাকপুর মহকুমা অফিসে ভুয়ো ভোটারের অভিযোগ করতে এসেছিলেন ভাটপাড়ার বিধায়ক পবন সিং।তার অভিযোগ গ্রহণ না করায় ক্ষোভে ফেটে পড়লেন বিধায়ক পবন সিং এবং ব্যারাকপুর সাংগঠনিক জেলা সভাপতি তাপস ঘোষ সহ বিজেপির কার্য্য কর্তারা। বাধ্য হয়ে তারা বারাসাত জেলা শাসকের অফিসে ভুয়ো ভোটারের অভিযোগ দায়ের করতে গেলেন। বাইটঃ- পবন সিং ( বিধায়ক ভাটপাড়া) বাইটঃ- তাপস ঘোষ ( ব্যারাকপুর সাংগঠনিক জেলা সভাপতি)
*ভুয়ো ভোটারের অভিযোগ করতে ব্যারাকপুর মহকুমা অফিসে অর্জুন পুত্র বিধায়ক পবন সিং এবং বিজেপির জেলা […]
*মমতা দৌড় করাতে হবে!! তাই শ্যামনগরে মেরাথনে দৌড়ালেন প্রাক্তন সাংসদ অর্জুন সিং* স্বামী বিবেকানন্দ জন্ম জয়ন্তী উপলক্ষে আয়োজিত জ্যোতি ফাউন্ডেশন এর পরিচালনায় শ্যামনগর 23 নম্বর রেল গেট থেকে বাসুদেবপুর মোর পর্যন্ত এক বিশাল ম্যারাথনের আয়োজন করা হয়েছে। এই ম্যারাথনে উপস্থিত ছিলেন ব্যারাকপুরের প্রাক্তন সংসদ অর্জুন সিং তিনি এই ম্যারাথনে অংশগ্রহণ করেন। *অর্জুন সিং তিনি জানান মমতা ব্যানার্জিকে দৌড় করাতে হবে বাংলা থেকে তাড়াতে হবে।* তাই স্বামী বিবেকানন্দ জিকে সামনে রেখে হিন্দু বিরোধী মমতা ব্যানার্জিকে দৌড় করানোর জন্যই দৌড়ের প্র্যাকটিস করলাম আজকে।
*মমতা দৌড় করাতে হবে!! তাই শ্যামনগরে মেরাথনে দৌড়ালেন প্রাক্তন সাংসদ অর্জুন সিং* স্বামী বিবেকানন্দ জন্ম […]
স্বনির্ভর গোষ্ঠীর লোন চালিয়ে নিজেই দেনায় জড়িয়ে পড়ে পাওনাদারদের চাপে এবং হুমকিতে আত্মঘাতী হলো এক গৃহবধূ। জগদ্দল থানার অন্তর্গত আতপুর বঙ্কিমনগর এলাকার ঘটনা। দীর্ঘদিন ধরে ওই এলাকার গৃহবধূ রমা বসাক স্বনির্ভর গোষ্ঠীর লোন চালাতো। সেই লোন চালাতে চালাতে নিজেই দেনায় জড়িয়ে পড়েন। পরবর্তীকালে পাওনাদাররা তার কাছে টাকা চেয়ে হুমকি দিতে থাকে এবং গালিগালাজ করতে থাকে। সেই আতঙ্কে ওই গৃহবধূ আত্মঘাতী হন বলে অভিযোগ।
স্বনির্ভর গোষ্ঠীর লোন চালিয়ে নিজেই দেনায় জড়িয়ে পড়ে পাওনাদারদের চাপে এবং হুমকিতে আত্মঘাতী হলো এক […]
আইপ্যাকের কর্ণধার প্রতীক জৈনের বাড়িতে ইডি রেডের ঘটনায় কামারহাটি রথতলা থেকে কামারহাটি মোড় পর্যন্ত তৃণমূল কংগ্রেসের প্রতিবাদ মিছিল করলেন কামারহাটি বিধায়ক মদন মিত্র ।
আইপ্যাকের কর্ণধার প্রতীক জৈনের বাড়িতে ইডি রেডের ঘটনায় কামারহাটি রথতলা থেকে কামারহাটি মোড় পর্যন্ত তৃণমূল […]
শ্যামনগরের পিন কোড এলাকায় দোকানগুলো বিধ্বংসী আগুন
*শ্যামনগর পিনকল এলাকায় বিধ্বংসী আগুন, ছাই হয়ে গেল দোকান ও একটি বাস* শ্যামনগরের পিনকল এলাকায় […]
BREAKING NEWS গত 28/07/2024 ভাটপাড়া বিজেপি নেতা প্রিয়াঙ্কা পাণ্ডের ওপর গুলি এবং বোমা চালানোর ঘটনায় NIA এর হাতে গ্রেফতার হল ফিরদৌস ইকবাল ওরফে গুড্ডু নামে আরও এক অভিযুক্ত।এই মূল গুলি চালিয়েছিলো বলে অভিযোগ বিজেপি নেতা প্রিয়াংগু পান্ডের।আর এই গ্রেপ্তারের পর এই ঘটনায় মোট গ্রেপ্তারের সংখ্যা দাঁড়ালো ১৯ জন।
BREAKING NEWS গত 28/07/2024 ভাটপাড়া বিজেপি নেতা প্রিয়াঙ্কা পাণ্ডের ওপর গুলি এবং বোমা চালানোর ঘটনায় […]
*দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী প্রয়াত ইন্দিরা গান্ধীর জন্মদিবস পালিত হলো ভাটপাড়ায়* ভাটপাড়া টাউন কংগ্রেসের তরফ থেকে দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী ১০৮ তম জন্ম দিবস পালন করা হলো বুধবার।এদিন সকালে ভাটপাড়া রিলায়েন্স সুইট মিল গেটের সামনে প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করা হয় এবং তার আদর্শ কে স্মরণ করে আগামী দিনে পথ চলে কংগ্রেসকে প্রতিষ্ঠিত করাই তাদের লক্ষ্য বলে জানালেন কংগ্রেস নেতারা। এই শ্রদ্ধা অনুষ্ঠানে ভাটপাড়ার প্রবীণ কংগ্রেস নেতা প্রয়াত গরিব সাউ এর প্রতিও শ্রদ্ধা নিবেদন করা হয়। এই শ্রদ্ধা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস কমিটির সহ সভাপতি খাজা আহমেদ হোসেন কংগ্রেস নেতা বিকাশ রায়, রিয়াজ আহমেদ বাপি, নৌরঙ্গী সাউ, অচিন্ত্য নাথ,সঞ্জয় সাউ, সঞ্জয় সাহা।
*দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী প্রয়াত ইন্দিরা গান্ধীর জন্মদিবস পালিত হলো ভাটপাড়ায়* ভাটপাড়া টাউন কংগ্রেসের তরফ থেকে […]
মুখ্যমন্ত্রী ডিলিট পাচ্ছেন আনন্দের বিষয়, উনি একশোর উপর বই লিখেছেন! বললেন বিজেপি রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য আগামী বিধানসভা নির্বাচনের সলতে পাকানোর কাজ শুরু করেছে রাজ্য বিজেপির নেতারা। জোন ভাগ করে করে আলাদা আলাদা বৈঠক করা হচ্ছে। আজ ব্যারাকপুর সাংগঠনিক জেলা তরফে ওয়ারলেস মোড়ের কাছে একটি সভাপক্ষে বিশেষ বৈঠকের আয়োজন করা হয়েছিল। সেখানে উপস্থিত হয়েছিলেন রাজ্যের পর্যবেক্ষক সুনীল বনসাল, রাজ্য বিজেপির সভাপতি শমিক ভট্টাচার্য , ব্যারাকপুর এর প্রাক্তন সাংসদ অর্জুন সিং, ও একাধিক বিজেপি বিধায়করা। রাজ্য বিজেপি সভাপতি বলেন, হাসপাতাল শ্মশান, মর্গ সব জায়গায় এখন বলা আছে কোন কারনে মৃত্যু হলেই এসআইআর মৃত্যু হয়েছে বলতে হবে। প্রেমে প্রত্যাখ্যান হয়ে আত্মঘাতী হলে তৃণমূল বলছে এস আই আর এর মৃত্যু হয়েছে। এটা আমাদের কাছে খুব আনন্দের। উনি আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী। উনি ছবি আঁকেন, গান করেন ,কবিতা লিখেন। উনি ১০০ বেশি বই লিখেছেন তাই ডিলিট পাচ্ছেন।
মুখ্যমন্ত্রী ডিলিট পাচ্ছেন আনন্দের বিষয়, উনি একশোর উপর বই লিখেছেন! বললেন বিজেপি রাজ্য সভাপতি শমীক […]
