*ত্রিকোণ প্রেমের জের , এক তরুণ ও তরুণীকে গঙ্গায় ঠেলে ফেলে দেওয়ার অভিযোগ , ইচ্ছাপুর নবাবগঞ্জ গঙ্গার ঘাটের ঘটনা*। ত্রিকোন প্রমের জেরে এক তরুণ ও তরুণী কে গঙ্গায় ঠেলে ফেলে দেওয়ার ঘটনায় বেশ চাঞ্চল্য ছড়াল ইচ্ছাপুরে নবারগঞ্জ গঙ্গার ঘাটে। এই ঘটনায় এখনও পর্যন্ত ঐন্দ্রিলা কর্মকার ও অভিষেক মন্ডল নামে এক যুবককের কোনও খোঁজ পাওয়া যাচ্ছে না । তাদের খোঁজে গঙ্গায় স্পীডবোট চালিয়ে তল্লাশি চালাচ্ছে ডিজাস্টার ম্যানেজমেন্ট ও পুলিশ প্রশাসন।ঘটনার খবর সংগ্রহে পরিবার সূত্রে জানাযায় তিন বন্ধু এবং এক বান্ধবী মিলে ইছাপুর নবাবগঞ্জ গঙ্গার ঘাটে আসে এবং তাদের মধ্যে বচসা হয় বলে পরিবারের অভিযোগ। এরপরই 18 বছরের এক যুবক অভিষেক মন্ডল কে দুই বন্ধু ধাক্কা দিয়ে গঙ্গায় ফেলে দেয় সেই ঘটনা দেখে ফেলে তাদের সঙ্গেই থাকা একটি মেয়ে ঐন্দ্রিলা কর্মকার প্রমাণ লোপাটের জন্য তাকেও গঙ্গায় ধাক্কা দিয়ে ফেলে দেয় বলে অভিযোগ পরিবারের।

*ত্রিকোণ প্রেমের জের , এক তরুণ ও তরুণীকে গঙ্গায় ঠেলে ফেলে দেওয়ার অভিযোগ , ইচ্ছাপুর […]

*ব্যারাকপুরের সাংসদ পার্থ ভৌমিক কে মীরজাফরের সাথে তুলনা করলেন ভাটপাড়া পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পদত্যাগী তৃণমূল কাউন্সিলর তথা উত্তর ২৪ পরগনা জেলার তৃণমূল হিন্দি প্রকোষ্ঠের নেতা অমিত গুপ্তা।*

*ব্যারাকপুরের সাংসদ পার্থ ভৌমিক কে মীরজাফরের সাথে তুলনা করলেন ভাটপাড়া পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পদত্যাগী […]

জগদ্দল বিধানসভা কেন্দ্রের অন্তর্গত কাঁকিনাড়া নারায়নপুর ইউনাইটেড ক্লাবের প্রতিষ্ঠাতা ক্রীড়াপ্রেমী ও দক্ষ ক্রীড়া সংগঠক স্বর্গীয় হারাধন মল্লিক এর স্মরনসভা আয়োজিত হলো কাঁকিনাড়া নারায়নপুর ইউনাইটেড ক্লাব প্রাঙ্গণে, এছাড়াও তাঁর স্মরনে আয়োজিত হয় রক্তদান শিবির। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জগদ্দল বিধায়ক ডক্টর রাজেশ কুমার সহ একাধিক বিশিষ্ট ব্যক্তিবর্গ।

জগদ্দল বিধানসভা কেন্দ্রের অন্তর্গত কাঁকিনাড়া নারায়নপুর ইউনাইটেড ক্লাবের প্রতিষ্ঠাতা ক্রীড়াপ্রেমী ও দক্ষ ক্রীড়া সংগঠক স্বর্গীয় […]

সুস্থ সমাজ গড়ে তোলার লক্ষ্যে ভাটপাড়া পৌরসভার 35 নম্বর ওয়ার্ডের বালক সংঘ ক্লাব নিজেদের কাজ চালিয়ে যাচ্ছে প্রতিনিয়ত। তাদের মাঠে প্রচুর শিক্ষানবীশ ফুটবলার তৈরি করার লক্ষ্যে এগিয়ে চলেছে। প্রতিনিয়ত এখানে শিক্ষানবীশ ফুটবলার অনুশীলন করে যাচ্ছে। এই ক্লাবের ফুটবল নিয়ে পরামর্শদাতা হিসেবে রয়েছেন বিশিষ্ট ফুটবলার সূর্য বিকাশ চক্রবর্তী। আর এই মাঠকে আরো ভালো করে তুলতে এবং পরিকাঠামোগত আরো উন্নতি করতে মাঠের চারপাশে ফেনসিং দেওয়ার কাজ চলছে। কিন্তু বেশ কয়েকদিন ধরে কে বা কারা সেই ফেনসিং তৈরির পাঁচিল ভেঙে দিচ্ছে। এ বিষয়ে প্রশাসনকে জানিয়ে এর সমাধান করার চেষ্টা চালাচ্ছে ক্লাব কর্তৃপক্ষ।

সুস্থ সমাজ গড়ে তোলার লক্ষ্যে ভাটপাড়া পৌরসভার 35 নম্বর ওয়ার্ডের বালক সংঘ ক্লাব নিজেদের কাজ […]

**দক্ষিণেশ্বর মা ভবতারি মন্দিরে সকাল সকাল পুজো দিলেন কাজল** দক্ষিণেশ্বর মা ভবতারিণী মন্দিরে প্রভাতী সকালে মায়ের পুজো দিলেন কাজল দেবগন । দক্ষিণেশ্বরে সম্পূর্ণ প্রটোকলের মধ্য দিয়ে ই পুজো দিলেন। পুজো দিয়েই সংবাদমাধ্যমের মুখোমুখি হননি অভিনেত্রী। মার কাছে কি চাইলেন সেটাও জানা গেল না সংবাদমাধ্যমের সম্পূর্ণ নীরবতার মধ্য দিয়েই পুজো দিলেন অভিনেত্রী কাজল । প্রশাসনিক নিরাপত্তার মধ্য দিয়ে পুজো দিলেন ।

**দক্ষিণেশ্বর মা ভবতারি মন্দিরে সকাল সকাল পুজো দিলেন কাজল** দক্ষিণেশ্বর মা ভবতারিণী মন্দিরে প্রভাতী সকালে […]

বারাসাত জেলাশাসকের দপ্তরে এলেন প্রশাসনিক বৈঠকে উপস্থিত ব্যারাকপুরের সাংসদ পার্থ ভৌমিক। সাংবাদিকদের প্রশ্ন এড়িয়ে গেলেন পার্থ ভৌমিক তাকে যখন জিজ্ঞেস করা হয় তিনি এবার একুশে জুলাই এর উপস্থিত হবেন কিনা কিন্তু তখন তিনি বলেন ২১ ও ২২ তারিখ অ্যাসেম্বলি আছে এবং আরো প্রশ্ন করা হলে তিনি সমস্ত প্রশ্ন এড়িয়ে যান তাকে বারবার প্রশ্ন করা হয় কিন্তু তিনি কোন উত্তর দেননি।

বারাসাত জেলাশাসকের দপ্তরে এলেন প্রশাসনিক বৈঠকে উপস্থিত ব্যারাকপুরের সাংসদ পার্থ ভৌমিক। সাংবাদিকদের প্রশ্ন এড়িয়ে গেলেন […]

তীর্থঙ্কর ঘোষকে ব্যারাকপুর মহকুমা আদালতে নিয়ে যায় খড়দা থানার পুলিশ আদালতের নামানো হচ্ছে তীর্থঙ্কর ঘোষ কে

তীর্থঙ্কর ঘোষকে ব্যারাকপুর মহকুমা আদালতে নিয়ে যায় খড়দা থানার পুলিশ আদালতের নামানো হচ্ছে তীর্থঙ্কর ঘোষ […]

*খড়দহ বিটি রোডে মহিলাকে ইপ্টিজিং এক ডেলিভারি বয়ের,অভিযুক্তর কলার ধরে থানায় ঢোকালো মহিলা পুলিশ কর্মী* খড়দহ বিটিরোড দিয়ে বাইকে করে যাচ্ছিল এক মহিলা পুলিশ কর্মী।।সেই সময় ডেলিভারি বয় মহিলাকে উদ্দেশ্য করে তার প্রাইভেট পার্ট বারংবার দেখাতে থাকে।।তারপর নিজের বাইক থেকে নেমে সেই মহিলা পুলিশ কর্মী অভিযুক্ত ডেলিভারি বয় এর জামার কলার ধরে টানতে টানতে খরদহ থানার ভেতরে ঢুকালো।।মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নারী সুরক্ষায় বিভিন্ন থানায় মহিলা হেলপ ডেস্ক চালু করেছেন।। মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নারীরা এতটা সাহসের সাথে প্রতিবাদ করছে বাইট:- অমিত কুমার সিং(কমিশনার,বারাকপুর পুলিশ কমিশনারেট)

*খড়দহ বিটি রোডে মহিলাকে ইপ্টিজিং এক ডেলিভারি বয়ের,অভিযুক্তর কলার ধরে থানায় ঢোকালো মহিলা পুলিশ কর্মী* […]

*পানিহাটির প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষ অ্যারেস্ট হবেন, জানিয়ে দিলেন মন্ত্রী অর্জুন সিং* পানিহাটির প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষ কে দেখা যায় নব তৃণমূল অর্থাৎ ঋতব্রতর সঙ্গে দেখা করতে যেতে, সেই প্রসঙ্গে মন্ত্রী অর্জুন সিং জানান, নির্মল ঘোষ কি করবেন তার নিজের ব্যাপার। কোন তৃণমূলের সঙ্গে থাকবেন সেটাও তার নিজের ব্যাপার। কিন্তু আইন আইনের পথে চলবে। তিনি যার সঙ্গেই থাকুক এরেস্ট তিনি হবেন, পুলিশ পুলিশের কাজ করবে। বাইট:- অর্জুন সিং

*পানিহাটির প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষ অ্যারেস্ট হবেন, জানিয়ে দিলেন মন্ত্রী অর্জুন সিং* পানিহাটির প্রাক্তন বিধায়ক […]

নভেম্বরেই ভোট ভাটপাড়া পুরসভা সহ একাধিক পুরসভায় ভোট হবে,আজ ভাটপাড়া পুরসভা তে পৌর প্রশাসকদের নিয়ে এক বৈঠক শেষে এমনই বার্তা দিলেন পরিবহন মন্ত্রী অর্জুন সিং।ব্যারাকপুর শিল্পাঞ্চল এলাকায় কাচড়াপাড়া,হালিশহর,নৈহাটি,ভাটপাড়া,গারুলিয়া, ব্যারাকপুর পুরসভা গুলি তে চেয়ারম্যান থেকে কাউন্সিলর সবাই পদত্যাগ করায় পাবলিক পরিষেবা বিঘ্নিত হচ্ছে। তাই পাবলিক পরিষেবা সচল এবং গতি বাড়াতেই নির্বাচনের প্রয়োজন আছে বলে জানান শ্রম মন্ত্রী অর্জুন সিং। বাইটঃ- অর্জুন সিং ( পরিবহন মন্ত্রী) তবে জগদ্দলের বিধায়ক ড: রাজেশ কুমার অর্জুন সিং এর নির্বাচনের বার্তা কে সাধুবাদ জানান,পাবলিক পরিষেবা কে দ্রুতগতি এবং আরো পৌর উন্নয়ন কে এগিয়ে নিয়ে যাওয়ার প্রয়োজনিয়তার কথা তুলে ধরেন। বাইটঃ- ড: রাজেশ কুমার ( বিধায়ক জগদ্দল)

নভেম্বরেই ভোট ভাটপাড়া পুরসভা সহ একাধিক পুরসভায় ভোট হবে,আজ ভাটপাড়া পুরসভা তে পৌর প্রশাসকদের নিয়ে […]