বর্ষিয়ান কংগ্রেস নেতা তথা উত্তর ২৪ পরগনা জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক বিপুল ঘোষালের শ্যামনগর শরৎপল্লী এলাকার বাড়িতে আচমকা হাজির ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অর্জুন সিং। বিপুল ঘোষালের বাড়িতে দুজনের মধ্যে একান্ত আলাপচারিতা হয়। তবে দীর্ঘদিনের ব্যক্তিগত ও পারিবারিক পরিচয়ে তাদের মধ্যে নিতান্তই সৌজন্যমূলক সাক্ষাৎকার বলে জানালেন দুজনেই।এর আগে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিকও তার বাড়িতে এসেছিলেন এবং তাদের মধ্যে একান্ত আলাপচারিতা হয়। সব মিলিয়ে লোকসভা নির্বাচনের আগে রাজনৈতিক সমীকরণ এর অভিমুখ কোন পথে তাই নিয়ে এখন জল্পনা রাজনৈতিক মহলে।

বর্ষিয়ান কংগ্রেস নেতা তথা উত্তর ২৪ পরগনা জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক বিপুল ঘোষালের শ্যামনগর শরৎপল্লী […]

সাত সকালে ভাটপাড়া পৌরসভার ২৩ ২৪ এবং ২৫ নম্বর ওয়ার্ডে নির্বাচনী প্রচার করলেন ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিক। জগদ্দল বিধায়ক সোমনাথ শ্যাম কে সঙ্গে নিয়ে এই নির্বাচনী প্রচার করেন তিনি।

সাত সকালে ভাটপাড়া পৌরসভার ২৩ ২৪ এবং ২৫ নম্বর ওয়ার্ডে নির্বাচনী প্রচার করলেন ব্যারাকপুর লোকসভা […]

আজ বীজপুর বিধানসভার কাঁচরাপাড়ায় ডাকাতকালী মন্দির থেকে আমবাগান কেবি স্কুল পর্যন্ত বাড়ি বাড়ি প্রচার ও পদযাত্রা করলেন ব্যারাকপুর লোকসভার বিজেপি প্রার্থী অর্জুন সিং

আজ বীজপুর বিধানসভার কাঁচরাপাড়ায় ডাকাতকালী মন্দির থেকে আমবাগান কেবি স্কুল পর্যন্ত বাড়ি বাড়ি প্রচার ও […]

তৃণমূল দলটা মিথ্যাবাদীদের ওপর টিকে আছে। রাজনৈতিক লোক দল চালায় না। প্রাইভেট এজেন্সী দিয়ে দল চালায়। শুক্রবার সন্ধ্যায় নৈহাটী স্নোহোয়াইট মোড়ে বিজেপির সুসজ্জিত নির্বাচনী কার্যালয় উদ্বোধন করে বললেন ব্যারাকপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী অর্জুন সিং। সুসজ্জিত অফিসে বসে তিনি কটাক্ষের সুরে জানান, মমতা ব্যানার্জী মুখ্যমন্ত্রী হয়ে মিথ্যা তথ্য দেন। দুটাকা দিয়ে দুহাজার টাকার গল্প হয়। ডবল ডবল চাকরি , ডবল ডবল বাড়ি হয়। তার পাশাপাশি বিজেপির একনিষ্ঠ কর্মী সৌম্যদীপ মোদক জানান অর্জুন সিং এন্টিবায়োটিক হিসেবে প্রবেশ করেছিলেন তৃণমূল কংগ্রেস দলে আগামী দিনে তৃণমূল কংগ্রেসকে বাংলার থেকে উৎখাত করবে বলে তিনি আশা করেননি।এদিন উদ্বোধনী অনুষ্ঠানে হাজির ছিলেন বিজেপি নেতা প্রিয়াঙ্গু পান্ডে, রানা দাশগুপ্ত, গনেশ দাস, রাজকুমার ঘোষ ও সৌম্যদীপ মোদক। বাইট -১)অর্জুন সিং বিজেপি প্রার্থী ২)সৌম্যদীপ মোদক

তৃণমূল দলটা মিথ্যাবাদীদের ওপর টিকে আছে। রাজনৈতিক লোক দল চালায় না। প্রাইভেট এজেন্সী দিয়ে দল […]

বড় মা কালী পুজো দিয়ে সকলের মঙ্গল কামনা করে নিজের মনোনয়ন জমা দিতে গেলেন ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিক।তিনি বলেন জীবনের সমস্ত পরীক্ষার আগে পুজো দেন। ঠিক তেমনি নির্বাচনী পরীক্ষায় পুজো দিয়ে ব্যারাকপুরের মানুষের পাশে থাকার প্রার্থনা করেন পার্থ ভৌমিক।

বড় মা কালী পুজো দিয়ে সকলের মঙ্গল কামনা করে নিজের মনোনয়ন জমা দিতে গেলেন ব্যারাকপুর […]

সোমবার সকাল বেলায় নিজের মনোনয়ন পেশ করার উদ্দেশ্যে রওনা দিলেন ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অর্জুন সিং। এদিন সকালে জগদ্দলে নিজের বাড়ি মজদুর ভবন থেকে বেরিয়ে বাড়ির কাছেই একটি শীতলা মন্দিরে পূজা দেন তিনি। এরপর বারাসাত জেলা শাসকের দপ্তরে মনোনয়ন পত্র পেশ করতে যান। ।

সোমবার সকাল বেলায় নিজের মনোনয়ন পেশ করার উদ্দেশ্যে রওনা দিলেন ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী […]

প্রকাশ্য রাস্তায় মদ খাওয়ার প্রতিবাদে রাস্তায় নামলেন ভাটপাড়া পৌরসভার পৌর পিতা ভাটপাড়া পৌরসভার অন্তর্গত আঁতপুর এলাকায় প্রতিদিনই পথের ধারে আইনকে বুড়ো আঙ্গুল দেখিয়ে মদ্যপান করেন বেশ কিছু যুবক সেই ঘটনার প্রতিবাদ জানিয়ে সোমবার রাতে দলীয় কর্মীদের নিয়ে অভিযান চালান ভাটপাড়া পৌরসভার ২১ নম্বর ওয়ার্ডের পৌর পিতা বিপ্লব মাল্য তিনি হাতেনাতে বেশ কয়েকজনকে যুবককে ধরে ফেলেন পৌর পিতা বিপ্লব মাল্য পুলিশের একাংশের বিরুদ্ধে এমন ধরনের কার্যকলাপ কে সহযোগিতা করার অভিযোগ করেন এবং বলেন

প্রকাশ্য রাস্তায় মদ খাওয়ার প্রতিবাদে রাস্তায় নামলেন ভাটপাড়া পৌরসভার পৌর পিতা     ভাটপাড়া পৌরসভার […]

*নিহত বিজেপির নেতার পরিবারের পাশে অর্জুন সিং,খুনের অভিযোগ অর্জুন এবং নিহতের পরিবারের, CBI তদন্তের দাবি অর্জুন সিং এর* ২৬ শে এপ্রিল অস্বাভাবিক ভাবে মৃত্যু হয়েছিলো বাসুদেবপুর থানার অন্তর্গত কেউটিয়া অঞ্চলের বিজেপি নেতা শুকদেব বিশ্বাসের। আজ তার বাড়িতে গেলেন বিজেপির ব্যারাকপুর লোকসভার প্রার্থী অর্জুন সিং। পরিবারের পাশে থাকার আশ্বাস এবং নিহত শুকদেব বিশ্বাসের খুনের CBI তদন্তের দাবি জানালেন। শুকদেবের পোস্টমর্টেম রিপোর্ট আসার পরই তার আইনি প্রক্রিয়া শুরু হবে জানান অর্জুন সিং। বাইটঃ- অর্জুন সিং ( বিজেপির ব্যারাকপুর লোকসভা প্রার্থী) তবে নিহত বিজেপির নেতা শুকদেব বিশ্বাসের স্ত্রির দাবী পুলিশ দুর্ঘটনায় মৃত্যু বলে চালাতে চাইছে। কিন্ত তার স্বামী কে তৃনমুল কর্মিরা বেশকিছুদিন ধরে হুমকি দিয়ে আসছিলো। যারা হুমকি দিচ্ছিলো তারাই তাকে কুপিয়ে খুন করেছে বলে অভিযোগ স্ত্রি শুক্লা বিশ্বাসের। বাইটঃ- শুক্লা বিশ্বাস( নিহত বিজেপি নেতার স্ত্রি) WALKTHROUGH

*নিহত বিজেপির নেতার পরিবারের পাশে অর্জুন সিং,খুনের অভিযোগ অর্জুন এবং নিহতের পরিবারের, CBI তদন্তের দাবি […]