নৈহাটি ৬ নম্বর বিজয়নগর মোড় থেকে নির্বাচনী প্রচার করলেন ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অর্জুন সিং নৈহাটি বিস্তৃত এলাকা বাড়ি বাড়ি নির্বাচনের প্রচার করে শেষ করেন নৈহাটি রেল মাঠের সামনে

নৈহাটি ৬ নম্বর বিজয়নগর মোড় থেকে নির্বাচনী প্রচার করলেন ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অর্জুন […]

তিহার জেলে বসে নির্বাচন লড়বেন পার্থ ভৌমিক বিস্ফোরক দাবি অর্জুন সিংয়ের ———————————————–তিহার জেলে বসে নাকি নির্বাচন লড়বেন তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিক। বুধবার বিকেলে নোয়াপাড়া বিধানসভা কেন্দ্রের গারুলিয়ায় ভোট প্রচারে বেরিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এমনটাই দাবি করলেন ব্যারাকপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী অর্জুন সিং। গারুলিয়ার লেনিন নগর খেলার মাঠ থেকে তিনি ভোট প্রচার শুরু করে বিস্তীর্ন অঞ্চল পরিক্রমা করেন। সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিজেপি প্রার্থী অর্জুন সিং বলেন, একাধিকবার বলেছিলাম সন্দেশখালি থেকে নৈহাটিতে সিবিআই এসে পৌঁছবে।এবার পাহাড়ে নিয়োগ দুর্নীতিতে পার্থ ভৌমিকের নাম জড়িয়েছে। খুব শীঘ্রই দেখবেন তিহার জেলে বসে উনি নির্বাচন লড়বেন। প্রচারে বেরিয়ে পার্থ ভৌমিক ব্যারাকপুরে গুন্ডারাজ দমন করার দাবি করছেন। এপ্রসঙ্গে অর্জুন সিং বলেন, তার মানে এখানে গুন্ডারাজ কায়েম আছে। সরকার তৃণমূলের। পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবুও গুন্ডারাজ কায়েম হয় কি করে। তাঁর দাবি, বিজেপিতে একটাও গুন্ডা নেই।

তিহার জেলে বসে নির্বাচন লড়বেন পার্থ ভৌমিক বিস্ফোরক দাবি অর্জুন সিংয়ের ———————————————–তিহার জেলে বসে নাকি […]

হালিশহর পৌরসভার এক নম্বর ওয়ার্ডের কুমোরপাড়া এলাকায় ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অর্জুন সিং এর সমর্থনে টাঙানো বেশ কিছু ব্যানার ছিঁড়ে ফেলার অভিযোগ। আর এই অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। যদিও অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। সব মিলিয়ে রাজনৈতিক উত্তেজনা চলছে এলাকায় ।

হালিশহর পৌরসভার এক নম্বর ওয়ার্ডের কুমোরপাড়া এলাকায় ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অর্জুন সিং এর […]

ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অর্জুন সিং এর বাড়ির সামনে রাজ্য প্রশাসনের তরফ থেকে লাগানো 82 টি cctv ক্যামেরা নিয়ে অর্জুন সিং কোলকাতা উচ্চ আদালতের দ্বারস্থ হয়েছিলেন। কারণ এই সমস্ত ক্যামেরা তার ওপর নজরদারি চালানোর জন্য প্রশাসন লাগিয়েছে এবং তার ব্যক্তি স্বাধীনতা ক্ষুন্ন হচ্ছে এই অভিযোগ তুলে ধরার পর আজ মহামান্য উচ্চ আদালত CISF এর কাছে রিপোর্ট তলব করে যে কোন কোন ক্যামেরা নিয়ে অর্জুন সিং এর সমস্যা হচ্ছে। তারপরে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে মহামান্য আদালত।

ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অর্জুন সিং এর বাড়ির সামনে রাজ্য প্রশাসনের তরফ থেকে লাগানো […]

কাঁপা সাব ট্রাফিক গার্ডের উদ্যোগে সাধারণ মানুষের জন্য গরমের কথা ভেবে জলছত্রের শুভ সূচনা করলেন আই পি এস সন্দীপ কারার আজ কাঁপা সাব ট্রাফিক গার্ডের উদ্যোগে কাঁপামোর গরমে পথ চলতি মানুষদের কথা ভেবে জলছত্রের শুভ সূচনা করলেন ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের ট্রাফিকের ডিসি আইপিএস সন্দীপ কারার এছাড়া উপস্থিত ছিলেন এসিপি ট্রাফিক বীজপুর থানার আইসি অংশুমান চক্রবর্তী আইসি ট্রাফিক কুতুব ওসি কাঁপা সাব ট্রাফিক গার্ডের হিতুলাল সরকার।

কাঁপা সাব ট্রাফিক গার্ডের উদ্যোগে সাধারণ মানুষের জন্য গরমের কথা ভেবে জলছত্রের শুভ সূচনা করলেন […]

বারাকপুর পৌরসভার ধনিয়াপাড়ার ছ নম্বর ওয়ার্ডের বাসিন্দা কিরণ দে বয়স 70 উর্দ্ধ। তিনি বিজেপির পতাকা হাতে নিয়ে দাঁড়িয়ে ছিলেন সে সময় ছয় নম্বর ওয়ার্ডের কাউন্সিলর কেকা মুখার্জির স্বামী সুব্রত মুখার্জির সঙ্গে বচসা বাধে। সুব্রত বাবু কিরণ বাবুকে বলেন স্বাস্থ্য সাথী পান, কন্যাশ্রী পান লক্ষ্মী ভান্ডার পান লজ্জা করে না তৃণমূল এর সমস্ত সুবিধা নিচ্ছেন আর বিজেপি করছেন। এরপরই কিরণ বাবুকে মারধর করে বলে অভিযোগ । টিটাগর থান ায় অভিযোগ দায়ের করেছেন কিরণ বাবু। এই ঘটনার অভিযোগ অস্বীকার করেন কাউন্সিলরের স্বামী সুব্রত মুখার্জি। খবর পেয়ে ঘটনা চলে আসেন বিজেপি প্রার্থী অর্জুন সিং । তিনি বলেন যেটা হচ্ছে ভালো হচ্ছে না। অর্জুন বাবু আরো বলেন এভাবে মানুষকে মেরে ভয় দেখিয়ে কিছু করা যাবে না

বারাকপুর পৌরসভার ধনিয়াপাড়ার ছ নম্বর ওয়ার্ডের বাসিন্দা কিরণ দে বয়স 70 উর্দ্ধ। তিনি বিজেপির পতাকা […]

ব্যারাকপুর লোকসভা কেন্দ্র:- ব্যারাকপুর এর বর্শিয়ান সিপিএম নেতা তথা প্রাক্তন সংসদ তড়িৎ বরন তোপদার এর সঙ্গে দেখা করতে আসলেন ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের সিপিআইএম প্রার্থী দেবদূত ঘোষ। এর আগে ব্যারাকপুর কেন্দ্রের তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিক এবং বিজেপি প্রার্থী অর্জুন সিং এই বর্ষিয়ান নেতার আশীর্বাদ নিয়ে গেছেন। দেবদূত ঘোষ বলেন তিনি রাজনৈতিক দোনাচার্য আমাদের অভিভাবক তার পরামর্শ আমাদের কাছে গুরুত্বপূর্ণ। নির্বাচনে জেতার ব্যাপারে তিনি সংগঠনের উপরেই আস্থা রাখলেন।

ব্যারাকপুর লোকসভা কেন্দ্র:- ব্যারাকপুর এর বর্শিয়ান সিপিএম নেতা তথা প্রাক্তন সংসদ তড়িৎ বরন তোপদার এর […]

পানিহাটি পৌরসভার 19 নম্বর ওয়ার্ড পালপাড়া এবং রামকৃষ্ণ পল্লী মধ্যস্থল যেখান থেকে প্রায় ৬০ ফুটের ঝিল বয়ে গেছে। ঝিলের অংশ বুজিয়ে চলছে বেআইনি বাড়ির নির্মাণ এই ঘটনায় সোচ্চার হয়েছে এই অঞ্চলের মানুষ আজ এলাকার মানুষ একত্রিত হয়ে যেই বাড়িগুলো বেআইনিভাবে নির্মাণ হচ্ছিল ঘোলা থানা পুলিশকে জানিয়ে সেই কাজ বন্ধ করে দেওয়া হয়। ঘটনাস্থলে ঘোলা থানা পুলিশ আসে সম্পূর্ণ ঘটনাটি খতিয়ে দেখে এবং কাজ বন্ধ করতে বলে ঘোলা থানার পুলিশ। কর্মরত যে মিস্ত্রি কাজ করছিল তাকে আটক করে নিয়ে যান এবং একজন জমির মালিক কেও আটক করে ঘোলা থানার পুলিশ, এই ঘটনা যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় দিনের আলোয় যেভাবে ঝিল বুঝিয়ে দিচ্ছে এর ফলে সমস্যায় পড়তে হচ্ছে এলাকার মানুষদের।

পানিহাটি পৌরসভার 19 নম্বর ওয়ার্ড পালপাড়া এবং রামকৃষ্ণ পল্লী মধ্যস্থল যেখান থেকে প্রায় ৬০ ফুটের […]

গারুলিয়া চন্দ্রাদেবী প্রাথমিক বিদ্যালয়ের ‘ভূমি পূজন ‘ অনুষ্ঠানে হাজির বিজেপি প্রার্থী ———————————————–৫২ বছরের প্রাচীন গারুলিয়া মুঙ্গের পাড়ার চন্দ্রাদেবী প্রাথমিক বিদ্যালয়। বৃহস্পতিবার স্কুলের ভূমি পূজন অনুষ্ঠিত হল। উক্ত অনুষ্ঠানে হাজির ছিলেন ব্যারাকপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী অর্জুন সিং।।এই স্কুলের পরিকাঠামোর উন্নয়নে সর্বদা পাশে থাকার আশ্বাস দিলেন তিনি। পিছিয়ে পড়া পড়ুয়াদের কারিগরি প্রশিক্ষনের ক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের তরফে আর্থিক সহযোগিতার ব্যবস্থাও করে দেবার কথা বললেন বিজেপি প্রার্থী। উক্ত অনুষ্ঠানে হাজির ছিলেন ব্যারাকপুর জেলার সম্পাদক কুন্দন সিং, গারুলিয়া-১ মন্ডল সভাপতি সুদীপ ব্যানার্জি।

  গারুলিয়া চন্দ্রাদেবী প্রাথমিক বিদ্যালয়ের ‘ভূমি পূজন ‘ অনুষ্ঠানে হাজির বিজেপি প্রার্থী ———————————————–৫২ বছরের প্রাচীন […]

কাকিনাড়া মাদরাল এলাকায় শ্রেয়া মুখার্জী নামে এক গৃহবধুর রহস্য মৃত্যু ঘিরে চঞ্চল্য। স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে খুন করার অভিযোগ মৃতার পরিবারের। দুই বছর আগে যাদবপুরের শ্রেয়ার সাথে বিয়ে হয় কাকিনাড়ার শুভমের। তারপর থেকে অত্যাচার চলতো এবং সেই অত্যাচারের ফল হিসেবে তাকে খুন করা হয়েছে বলে অভিযোগ। ভাটপাড়া থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। তাদের একটি নয় মাসের কন্যা সন্তান রয়েছে।

কাকিনাড়া মাদরাল এলাকায় শ্রেয়া মুখার্জী নামে এক গৃহবধুর রহস্য মৃত্যু ঘিরে চঞ্চল্য। স্বামী ও শ্বশুরবাড়ির […]