আরো ধৈর্যশীল রাজনীতিবিদ হতে হবে মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যে নিয়ে ব্যারাকপুরে বললেন দেবদূত ঘোষ […]
Author: editor
ভাটপাড়া এলাকা জুড়ে নিজের নির্বাচনী প্রচার করলেন ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের সিপিআইএম প্রার্থী দেবদূত ঘোষ।ভাটপাড়া পৌরসভার এক নম্বর ওয়ার্ডের কুলিডিপো মোড় থেকে শুরু করে ভাটপাড়া পাঁচ নম্বর ওয়ার্ডের ভাটপাড়া বাজার মোড়ে শেষ এই প্রচার।এই প্রচার মিছিলে উপস্থিত ছিলেন সিপিআইএম উত্তর 24 পরগনা জেলা সম্পাদিকা গার্গী চট্টোপাধ্যায় সহ একাধিক সিপিআইএম নেতৃত্ববৃন্দ।
ভাটপাড়া এলাকা জুড়ে নিজের নির্বাচনী প্রচার করলেন ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের সিপিআইএম প্রার্থী দেবদূত ঘোষ।ভাটপাড়া পৌরসভার […]
ভাটপাড়া পৌরসভার 14 নম্বর ওয়ার্ডের একটি শীতলা পুজোর শোভাযাত্রায় অংশ নিয়ে জনসংযোগ করলেন ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অর্জুন সিং।মঙ্গলবার ভাটপাড়া পৌরসভার 14 নম্বর ওয়ার্ডের 12 নম্বর গলি এলাকায় একটি শীতলা পুজোর শোভাযাত্রায় অংশ নিয়ে শেষ করেন ভাটপাড়া পৌরসভার 7 নম্বর ওয়ার্ডের কাঁটাডাঙ্গা দেবীস্থান মন্দিরে।
ভাটপাড়া পৌরসভার 14 নম্বর ওয়ার্ডের একটি শীতলা পুজোর শোভাযাত্রায় অংশ নিয়ে জনসংযোগ করলেন ব্যারাকপুর লোকসভা […]
বীজপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত কাঁচরাপাড়ায় নিজের নির্বাচনী প্রচার করলেন ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অর্জুন সিং। নববর্ষের সকালে কাঁচরাপাড়া নিশান ক্লাবের সামনে থেকে শুরু করে গোটা এলাকা ঘুরে কাঁচরাপাড়া মিলননগর আদর্শ সংঘ ক্লাবের মাঠে শেষ হয় এই প্রচার।
বীজপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত কাঁচরাপাড়ায় নিজের নির্বাচনী প্রচার করলেন ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অর্জুন […]
হালিশহর পৌরসভার 5 নম্বর ওয়ার্ডের জানকী মুখার্জী লেন ফাঁসিতলা এলাকায় ভেঙে পড়লো প্রায় 150 বছরের পুরনো বাড়ি। শনিবার রাতে আচমকাই এই বাড়ির একাংশ ভেঙে পড়ে। হতাহতের কোন খবর না থাকলেও পার্শ্ববর্তী একটি নবনির্মিত বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। হালিশহর পৌরসভার তরফ থেকে ঐ বাড়িটির ভেঙে ফেলার উদ্যোগ নিয়েছে। আর এই ঘটনায় যথেষ্টই আতঙ্ক ছড়িয়েছে এলাকায়।
হালিশহর পৌরসভার 5 নম্বর ওয়ার্ডের জানকী মুখার্জী লেন ফাঁসিতলা এলাকায় ভেঙে পড়লো প্রায় 150 বছরের […]
হালিশহর পৌরসভার 5 নম্বর ওয়ার্ডের জানকী মুখার্জী লেন ফাঁসিতলা এলাকায় ভেঙে পড়লো প্রায় 150 বছরের পুরনো বাড়ি। শনিবার রাতে আচমকাই এই বাড়ির একাংশ ভেঙে পড়ে। হতাহতের কোন খবর না থাকলেও পার্শ্ববর্তী একটি নবনির্মিত বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। হালিশহর পৌরসভার তরফ থেকে ঐ বাড়িটির ভেঙে ফেলার উদ্যোগ নিয়েছে। আর এই ঘটনায় যথেষ্টই আতঙ্ক ছড়িয়েছে এলাকায়।
হালিশহর পৌরসভার 5 নম্বর ওয়ার্ডের জানকী মুখার্জী লেন ফাঁসিতলা এলাকায় ভেঙে পড়লো প্রায় 150 বছরের […]
নৈহাটি ৬ নম্বর বিজয়নগর মোড় থেকে নির্বাচনী প্রচার করলেন ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অর্জুন সিং নৈহাটি বিস্তৃত এলাকা বাড়ি বাড়ি নির্বাচনের প্রচার করে শেষ করেন নৈহাটি রেল মাঠের সামনে
নৈহাটি ৬ নম্বর বিজয়নগর মোড় থেকে নির্বাচনী প্রচার করলেন ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অর্জুন […]
তিহার জেলে বসে নির্বাচন লড়বেন পার্থ ভৌমিক বিস্ফোরক দাবি অর্জুন সিংয়ের ———————————————–তিহার জেলে বসে নাকি নির্বাচন লড়বেন তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিক। বুধবার বিকেলে নোয়াপাড়া বিধানসভা কেন্দ্রের গারুলিয়ায় ভোট প্রচারে বেরিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এমনটাই দাবি করলেন ব্যারাকপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী অর্জুন সিং। গারুলিয়ার লেনিন নগর খেলার মাঠ থেকে তিনি ভোট প্রচার শুরু করে বিস্তীর্ন অঞ্চল পরিক্রমা করেন। সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিজেপি প্রার্থী অর্জুন সিং বলেন, একাধিকবার বলেছিলাম সন্দেশখালি থেকে নৈহাটিতে সিবিআই এসে পৌঁছবে।এবার পাহাড়ে নিয়োগ দুর্নীতিতে পার্থ ভৌমিকের নাম জড়িয়েছে। খুব শীঘ্রই দেখবেন তিহার জেলে বসে উনি নির্বাচন লড়বেন। প্রচারে বেরিয়ে পার্থ ভৌমিক ব্যারাকপুরে গুন্ডারাজ দমন করার দাবি করছেন। এপ্রসঙ্গে অর্জুন সিং বলেন, তার মানে এখানে গুন্ডারাজ কায়েম আছে। সরকার তৃণমূলের। পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবুও গুন্ডারাজ কায়েম হয় কি করে। তাঁর দাবি, বিজেপিতে একটাও গুন্ডা নেই।
তিহার জেলে বসে নির্বাচন লড়বেন পার্থ ভৌমিক বিস্ফোরক দাবি অর্জুন সিংয়ের ———————————————–তিহার জেলে বসে নাকি […]
হালিশহর পৌরসভার এক নম্বর ওয়ার্ডের কুমোরপাড়া এলাকায় ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অর্জুন সিং এর সমর্থনে টাঙানো বেশ কিছু ব্যানার ছিঁড়ে ফেলার অভিযোগ। আর এই অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। যদিও অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। সব মিলিয়ে রাজনৈতিক উত্তেজনা চলছে এলাকায় ।
হালিশহর পৌরসভার এক নম্বর ওয়ার্ডের কুমোরপাড়া এলাকায় ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অর্জুন সিং এর […]
ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অর্জুন সিং এর বাড়ির সামনে রাজ্য প্রশাসনের তরফ থেকে লাগানো 82 টি cctv ক্যামেরা নিয়ে অর্জুন সিং কোলকাতা উচ্চ আদালতের দ্বারস্থ হয়েছিলেন। কারণ এই সমস্ত ক্যামেরা তার ওপর নজরদারি চালানোর জন্য প্রশাসন লাগিয়েছে এবং তার ব্যক্তি স্বাধীনতা ক্ষুন্ন হচ্ছে এই অভিযোগ তুলে ধরার পর আজ মহামান্য উচ্চ আদালত CISF এর কাছে রিপোর্ট তলব করে যে কোন কোন ক্যামেরা নিয়ে অর্জুন সিং এর সমস্যা হচ্ছে। তারপরে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে মহামান্য আদালত।
ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অর্জুন সিং এর বাড়ির সামনে রাজ্য প্রশাসনের তরফ থেকে লাগানো […]
