ব্যারাকপুর সাংগঠনিক জেলা বিজেপি যুব মোর্চার এক প্রতিবাদ মিছিল আয়োজিত হলো নৈহাটিতে।রবিবার সন্ধ্যা 5.30 টা […]
Author: editor
ভাটপাড়া পৌরসভার ৩০ নম্বর ওয়ার্ডের নতুনগ্রাম এলাকায় দীর্ঘদিন ধরে একটি জলাশয় ভরাটের খবর পেয়ে মঙ্গলবার দুপুরে একেবারে ঘটনাস্থলে উপস্থিত হন BLRO দীপঙ্কর দে। উপস্থিত হন ভাটপাড়া পৌরসভার ৩০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা ভাটপাড়া পৌরসভার জঞ্জাল বিভাগের দায়িত্বপ্রাপ্ত CIC সমর পাঠক। তাকে অবিলম্বে এই জলাশয় খননের কাজ করার নির্দেশ দেওয়া হয়। যদি এই জলাশয় খনন করে পুনরায় এই জলাশয় পরিবর্তিত করা না হয় তাহলে যথাযথ আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানান BLRO দীপঙ্কর দে।
ভাটপাড়া পৌরসভার ৩০ নম্বর ওয়ার্ডের নতুনগ্রাম এলাকায় দীর্ঘদিন ধরে একটি জলাশয় ভরাটের খবর পেয়ে মঙ্গলবার […]
ভাটপাড়ার ১৫ নম্বর ওয়ার্ডের সুন্দিয়া গভমেন্ট কোয়ার্টারের হাল বদলে ফেলার প্রতিশ্রুতি দিলেন ব্যারাকপুর সাংসদ অর্জুন সিং। রবিবার সন্ধ্যা 7 টা নাগাদ ভাটপাড়ার সুন্দিয়া গভমেন্ট কোয়ার্টার উন্নয়ন সমিতির তরফে জনসংযোগ সভার আয়োজন করা হয়েছিলো।সেই সভায় উপস্থিত হয়ে সাংসদ অর্জুন সিং গভমেন্ট কোয়ার্টারের আমূল পরিবর্তনের প্রতিশ্রুতি দেওয়ার পাশ তাঁর সাংসদ তহবিলের অর্থে এই এলাকার একটি দুর্গামন্দির ও কালী মন্দিরের সৌন্দর্য বৃদ্ধি করারো প্রতিশ্রুতি দেন। তিনি বলেন কিছু অসুর শক্তি টাকার বিনিময়ে গভর্নমেন্ট কোয়ার্টার বিক্রি করার চক্রান্ত করছে। দেবী দশভুজার আগমনে সেই অশুভ শক্তির এবার বিনাশ হবেই।
ভাটপাড়ার ১৫ নম্বর ওয়ার্ডের সুন্দিয়া গভমেন্ট কোয়ার্টারের হাল বদলে ফেলার প্রতিশ্রুতি দিলেন ব্যারাকপুর সাংসদ অর্জুন […]
নৈহাটি রামকৃষ্ণ মোড় থেকে আগ্নেয়াস্ত্র ও কার্তুজ সহ দুই যুবককে গ্রেফতার করে নৈহাটি এলাকায় বড়সড় অপরাধমূলক কার্যকলাপ রুখে দিল নৈহাটি থানার পুলিশ।হালিশহর এলাকার বাসিন্দা অভিযুক্ত খুরশিদ ইকবাল ও জিসান আহমেদ নামে এই দুই যুবক মঙ্গলবার ভোররাতে নৈহাটি রামকৃষ্ণ মোড়ে একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের সামনে স্করপিও গাড়ি নিয়ে দাঁড়িয়ে ছিল। সেই সময় ঐ এলাকায় কর্তব্যরত নৈহাটি থানার পুলিশ তাদেরকে ধরে এবং তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে কার্তুজ সহ দুটি আগ্নেয়াস্ত্র।নৈহাটির ঐ রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে ডাকাতির উদ্দেশ্যে সেখানে জড়ো হয়েছিল নাকি তাদের অন্য কোন উদ্দেশ্য ছিল তা নিয়ে তদন্ত শুরু করেছে নৈহাটি থানার পুলিশ।এ বিষয়ে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের নৈহাটি ACP পার্থ মন্ডল বুধবার সকাল 11 টা নাগাদ নৈহাটি থানায় বসে সাংবাদিকদের জানান….
নৈহাটি রামকৃষ্ণ মোড় থেকে আগ্নেয়াস্ত্র ও কার্তুজ সহ দুই যুবককে গ্রেফতার করে নৈহাটি এলাকায় বড়সড় […]
হালিশহর পৌরসভার উদ্যোগে হালিশহরের হাজিনগর এলাকারূ মানুষের জন্য চব্বিশ ঘন্টা এম্বুলেন্স এর উদ্বোধন হলো বুধবার। এদিন দুপুর 12:30 নাগাদ হাজিনগর এলাকায় এই নতুন অ্যাম্বুলেন্সের উদ্বোধন করলেন বিজপুরের বিধায়ক সুবোধ অধিকারী। এছাড়াও উপস্থিত ছিলেন হালিশহর পৌরসভার পৌর প্রধান শুভঙ্কর ঘোষ তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য্য সহ অন্যান্য তৃণমূল নেতৃত্ব। মূলত সাধারণ মানুষের কথা মাথায় রেখে এই ২৪ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবার উদ্বোধন করা হলো বলে জানিয়েছেন হালিশহর পৌরসভার পৌর প্রধান শুভঙ্কর ঘোষ।
হালিশহর পৌরসভার উদ্যোগে হালিশহরের হাজিনগর এলাকারূ মানুষের জন্য চব্বিশ ঘন্টা এম্বুলেন্স এর উদ্বোধন হলো বুধবার। […]
তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্টালিনের পুত্র উদয় নিধি স্ট্যালিন এর বিতর্কিত মন্তব্যের প্রতিবাদে ব্যারাকপুর জেলা হিন্দু জাগরণ মঞ্চের প্রতিবাদ মিছিল হলো ভাটপাড়ায়। তামিলনাড়ুর মুখ্যমন্ত্রীর ছেলের কুরুচিকর মন্তব্য নিয়ে ইতিমধ্যেই প্রতিবাদে সরব হয়েছে অধিকাংশ মানুষ। বুধবার সন্ধ্যায় ব্যারাকপুর জেলা হিন্দু জাগরণ মঞ্চের তরফ থেকে এক প্রতিবাদ মিছিল সংগঠিত হয় ভাটপাড়ায়।এদিন সন্ধ্যা সারে পাঁচটা নাগাদ ভাটপাড়া আর্য সমাজ মোড় থেকে এক প্রতিবাদ মিছিল করে ভাটপাড়া থানায় উপস্থিত হয়ে কুশপুতুল দাহ করার পাশাপাশি ভাটপাড়া থানায় একটি এফআইআর করা অভিযুক্তের নামে।
তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্টালিনের পুত্র উদয় নিধি স্ট্যালিন এর বিতর্কিত মন্তব্যের প্রতিবাদে ব্যারাকপুর জেলা […]
নৈহাটি আর বি সি রোডের গরিফা এলাকায় একটি নামি মোবাইল ফোনের দোকানে প্রায় ১০ লক্ষ টাকায় সামগ্রী চুরির অভিযোগ। আর এই চুরির অভিযোগ ওই দোকানেরই এক কর্মচারীর বিরুদ্ধে। অভিযুক্ত ঐ কর্মচারী মাত্র দিন ১৫ আগে ঐ দোকানে কাজে যোগ দেওয়ার পর থেকে একে একে দামি মোবাইল সহ অন্যান্য সামগ্রী হাতিয়ে নেয় বলে অভিযোগ।সব মিলিয়ে প্রায় ১০ লক্ষ টাকা সামগ্রী সে হাতিয়ে নেয় বলে অভিযোগ। অভিযুক্ত এই কর্মচারীর বাড়ি থেকে প্রায় তিন থেকে সাড়ে তিন লক্ষ টাকার সামগ্রী উদ্ধার করা গেছে বলে জানিয়েছে দোকান কর্তৃপক্ষ। এ বিষয়ে বৃহস্পতিবার সন্ধ্যা 6 টা নাগাদ নৈহাটি থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত করছে।
নৈহাটি আর বি সি রোডের গরিফা এলাকায় একটি নামি মোবাইল ফোনের দোকানে প্রায় ১০ লক্ষ […]
তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্টালিনের পুত্র উদয় নিধি স্ট্যালিন এর বিতর্কিত মন্তব্যের প্রতিবাদে ব্যারাকপুর জেলা হিন্দু জাগরণ মঞ্চের প্রতিবাদ মিছিল হলো ভাটপাড়ায়। তামিলনাড়ুর মুখ্যমন্ত্রীর ছেলের কুরুচিকর মন্তব্য নিয়ে ইতিমধ্যেই প্রতিবাদে সরব হয়েছে অধিকাংশ মানুষ। বুধবার সন্ধ্যায় ব্যারাকপুর জেলা হিন্দু জাগরণ মঞ্চের তরফ থেকে এক প্রতিবাদ মিছিল সংগঠিত হয় ভাটপাড়ায়।এদিন সন্ধ্যা সারে পাঁচটা নাগাদ ভাটপাড়া আর্য সমাজ মোড় থেকে এক প্রতিবাদ মিছিল করে ভাটপাড়া থানায় উপস্থিত হয়ে কুশপুতুল দাহ করার পাশাপাশি ভাটপাড়া থানায় একটি এফআইআর করা অভিযুক্তের নামে।
তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্টালিনের পুত্র উদয় নিধি স্ট্যালিন এর বিতর্কিত মন্তব্যের প্রতিবাদে ব্যারাকপুর জেলা […]
শ্যামনগর গুরদহ নতুন পল্লী সার্বজনীন দুর্গোৎসব পুজো কমিটির ৭৫ তম বর্ষের দুর্গা পূজার খুঁটিপুজো আয়োজিত হল বৃহস্পতিবার। এদিন দুপুর ১২ টা নাগাদ ক্লাব প্রাঙ্গনে আয়োজিত হয় এই খুঁটিপুজো। এ বছর তাদের দুর্গা পূজা মন্ডপ ফুটে উঠবে, লালকেল্লার অনুকরণে। এছাড়াও বিশেষ আকর্ষণ হিসেবে তৈরি করা হবে চন্দ্রযান থ্রি। প্রতিবছরের মতো এবছরো তাদের দুর্গাপুজো সকলের নজর কারবে বলে আশাবাদী পূজা উদ্যোক্তারা। এ বিষয়ে এই পূজো কমিটির অন্যতম সদস্য তথা ভাটপাড়া পৌরসভার কাউন্সিলর সোমনাথ তালুকদার বলেন।
শ্যামনগর গুরদহ নতুন পল্লী সার্বজনীন দুর্গোৎসব পুজো কমিটির ৭৫ তম বর্ষের দুর্গা পূজার খুঁটিপুজো আয়োজিত […]
