নৈহাটি আর বি সি রোডের গরিফা এলাকায় একটি নামি মোবাইল ফোনের দোকানে প্রায় ১০ লক্ষ টাকায় সামগ্রী চুরির অভিযোগ। আর এই চুরির অভিযোগ ওই দোকানেরই এক কর্মচারীর বিরুদ্ধে। অভিযুক্ত ঐ কর্মচারী মাত্র দিন ১৫ আগে ঐ দোকানে কাজে যোগ দেওয়ার পর থেকে একে একে দামি মোবাইল সহ অন্যান্য সামগ্রী হাতিয়ে নেয় বলে অভিযোগ।সব মিলিয়ে প্রায় ১০ লক্ষ টাকা সামগ্রী সে হাতিয়ে নেয় বলে অভিযোগ। অভিযুক্ত এই কর্মচারীর বাড়ি থেকে প্রায় তিন থেকে সাড়ে তিন লক্ষ টাকার সামগ্রী উদ্ধার করা গেছে বলে জানিয়েছে দোকান কর্তৃপক্ষ। এ বিষয়ে বৃহস্পতিবার সন্ধ্যা 6 টা নাগাদ নৈহাটি থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত করছে।

নৈহাটি আর বি সি রোডের গরিফা এলাকায় একটি নামি মোবাইল ফোনের দোকানে প্রায় ১০ লক্ষ […]

নৈহাটি ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে বিশেষভাবে পালিত হলো শিক্ষক দিবস।মঙ্গলবার এই বিশেষ দিনে নৈহাটি এক নম্বর বিজয়নগর ক্লাবে সকাল 11 টা থেকে আয়োজিত হল শিক্ষক সংবর্ধনা অনুষ্ঠান এবং তার পাশাপাশি কৃতি ছাত্র ছাত্রীদের সম্বর্ধিত করা হয় এই অনুষ্ঠানে। এছাড়াও ব্লাড সুগার টেস্ট শিবির আয়োজিত হয় এই বিশেষ অনুষ্ঠানে।অন্যদিকে এই অনুষ্ঠানে নৈহাটি এলাকার বিশিষ্ট চিকিৎসক প্রয়াত ডঃ অনুপ ভট্টাচার্য্যের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।যে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নৈহাটি পৌরসভার কাউন্সিলর কানাইলাল আচার্য সহ নৈহাটি এলাকার একাধিক স্কুলের শিক্ষক শিক্ষিকা থেকে শুরু করে ছাত্রছাত্রীরা।

নৈহাটি ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে বিশেষভাবে পালিত হলো শিক্ষক দিবস।মঙ্গলবার এই বিশেষ দিনে নৈহাটি এক নম্বর […]

শ্যামনগর এক্সাইড ব্যাটারি কারখানায় শ্রমিক বিক্ষোভে উত্তেজনা ছড়ালো মঙ্গলবার। মূলত এই এক্সাইড ব্যাটারী কারখানায় পার্মানেন্ট মজদুর মোর্চা নামে তৃণমূল সমর্থিত শ্রমিক সংগঠন এর দলীয় কার্যালয় পুলিশকে দিয়ে জোর করে দখল নেয়ার চেষ্টা করা হচ্ছে। আর সেই দখলি বাধা দেওয়াতেই উত্তেজনার সৃষ্টি হয় কারখানা চত্বরে। এদিন দুপুর দুটো থেকে এই উত্তেজনা চরমে উঠলে ঘটনাস্থলে উপস্থিত হন পার্মানেন্ট মজদুর মোর্চার কার্যকরী সভাপতি সঞ্জয় সিং।তিনি বলেন শ্রমিকদের স্বার্থে মালিকপক্ষের কাছে বেশ কিছু দাবী দেওয়া নিয়ে গেটসভা করার পর কারখানা কর্তৃপক্ষ পুলিশকে দিয়ে তাদের দলীয় কার্যালয় দখল করার চেষ্টা করছে। কিন্তু তা কোনদিন হতে দেওয়া যাবে না শ্রমিক স্বার্থে পার্মানেন্ট মজদুর মোর্চা লড়াই করছে করবে।

শ্যামনগর এক্সাইড ব্যাটারি কারখানায় শ্রমিক বিক্ষোভে উত্তেজনা ছড়ালো মঙ্গলবার। মূলত এই এক্সাইড ব্যাটারী কারখানায় পার্মানেন্ট […]

নৈহাটি ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে বিশেষভাবে পালিত হলো শিক্ষক দিবস।মঙ্গলবার এই বিশেষ দিনে নৈহাটি এক নম্বর বিজয়নগর ক্লাবে সকাল 11 টা থেকে আয়োজিত হল শিক্ষক সংবর্ধনা অনুষ্ঠান এবং তার পাশাপাশি কৃতি ছাত্র ছাত্রীদের সম্বর্ধিত করা হয় এই অনুষ্ঠানে। এছাড়াও ব্লাড সুগার টেস্ট শিবির আয়োজিত হয় এই বিশেষ অনুষ্ঠানে।অন্যদিকে এই অনুষ্ঠানে নৈহাটি এলাকার বিশিষ্ট চিকিৎসক প্রয়াত ডঃ অনুপ ভট্টাচার্য্যের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।যে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নৈহাটি পৌরসভার কাউন্সিলর কানাইলাল আচার্য সহ নৈহাটি এলাকার একাধিক স্কুলের শিক্ষক শিক্ষিকা থেকে শুরু করে ছাত্রছাত্রীরা।

নৈহাটি ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে বিশেষভাবে পালিত হলো শিক্ষক দিবস।মঙ্গলবার এই বিশেষ দিনে নৈহাটি এক নম্বর […]

ভাটপাড়া হাই স্কুলের সামনে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা নিবেদন করেছিলেন কেন্দ্রীয় খাদ্য ও খাদ্য প্রক্রিয়াকরন প্রতিমন্ত্রী সাধ্বী নিরঞ্জন জ্যোতি।সোমবার দুপুরে কেন্দ্রীয় মন্ত্রীর এই শ্রদ্ধা নিবেদনের পর মঙ্গলবার 11 টা নাগাদ সেই জায়গায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মূর্তিতে দুধ গঙ্গাজল দিয়ে শুদ্ধিকরন করল ভাটপাড়া যুব তৃণমূল কংগ্রেসের সদস্যরা।যার নেতৃত্বে ছিলেন ভাটপাড়া এক নম্বর ওয়ার্ড যুব তৃণমূল সভাপতি দেবযান বিশ্বাস। এরপর তারা এদিন শিক্ষক দিবস উপলক্ষে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা নিবেদন করেন। এ বিষয়ে দেবযান নিশ্বাস বলেন যারা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূর্তি ভাঙ্গে তাদের এই শ্রদ্ধা শোভা পায় না। যে কারণে তাদের হাতে ছোঁয়ায় বিদ্যাসাগর অপমানিত হয়েছে। সে কারণেই এই শুদ্ধিকরনের মাধ্যমে বিদ্যাসাগরের মূর্তিকে শুদ্ধি করে তারপর তাকে শ্রদ্ধা নিবেদন করা হয়। আর এই ঘটনার তীব্র নিন্দা করা হয়েছে বিজেপির তরফ থেকে। এ বিষয়ে ব্যারাকপুর সাংগঠনিক জেলা বিজেপির সাধারণ সম্পাদক আবিষ্কার ভট্টাচার্য জানান এটা তৃণমূলের নিম্ন মানসিকতার পরিচয়। *দেবপ্রিয় সরকার, ব্যারাকপুর_05/09/2023*

ভাটপাড়া হাই স্কুলের সামনে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা নিবেদন করেছিলেন কেন্দ্রীয় খাদ্য ও […]

চলতি বছরের মাস চারেক আগে আসানসোলের এক ব্যবসায়ী রাজু ঝাঁ খুনের ঘটনায় অন্যতম এক অভিযুক্ত কুন্দন সিং গ্রেফতার হওয়ার পর মুখ খুললেন ব্যারাকপুর সাংসদ অর্জুন সিং।বৃহস্পতিবার বিকেল 5 টা নাগাদ জগদ্দল মেঘনা এলাকায় নিজের বাড়িতে বসে তিনি বলেন ঘটনা ঘটে যাওয়ার পরেও পুলিশ তাকে গ্রেপ্তার করতে পারেনি। কাকতালীয়ভাবে তাকে গ্রেফতার করা হয়েছে। রানাঘাটে সোনার দোকানে ডাকাতির ঘটনায় গ্রেপ্তার হওয়া দুষ্কৃতীদের মধ্যে একজন অন্যতম রাজু ঝাঁ খুনের ঘটনার অভিযুক্ত এই কুন্দন সিং। তিনি আরো বলেন কুখ্যাত দুষ্কৃতি সুবোধ সিং জেলে বসে আসানসোলের এক ব্যবসায়ীর কাছ থেকে সুপারি নিয়ে এই কুন্দন সিংকে দিয়েই রাজু ঝাঁ কে খুন করানো হয়েছিল।

চলতি বছরের মাস চারেক আগে আসানসোলের এক ব্যবসায়ী রাজু ঝাঁ খুনের ঘটনায় অন্যতম এক অভিযুক্ত […]

শ্যামনগর এক্সাইড কারখানার শ্রমিকদের শোষন সহ একাধিক শ্রমিক বিরোধী কার্যকলাপের প্রতিবাদে এবার এই কারখানার মালিকপক্ষের বিরুদ্ধে চড়া সুরে হুঁশিয়ারি ব্যারাকপুর সাংসদ অর্জুন সিং এর।এছাড়াও এই কারখানায় নির্বাচন করার দাবিতে আদালতে যাচ্ছেন সাংসদ । শ্যামনগর এক্সাইড ব্যাটারী কারখানার অস্থায়ী শ্রমিকদের স্থায়ীকরণ করতে হবে 20%বোনাস দিতে হবে সহ শ্রমিকদের নানান সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করার প্রতিবাদের পাশাপাশি কারখানা কর্তৃপক্ষের একাধিক শ্রমিক বিরোধী কার্যকলাপের প্রতিবাদে শুক্রবার সকাল সকাল 10 টা থেকে এই কারখানার মেন গেটের সামনে এক গেটসভা আয়োজিত হলো শুক্রবার।INTTUC সমর্থিত পার্মানেন্ট মজদুর মোর্চার উদ্যোগে আয়োজিত এই গেটসভায় উপস্থিত ছিলেন ব্যারাকপুর সাংসদ অর্জুন সিং, ভাটপাড়া পৌরসভার কাউন্সিলর সোমনাথ তালুকদার সত্যেন রায় সহ একাধিক তৃণমূল নেতৃত্ব।

শ্যামনগর এক্সাইড কারখানার শ্রমিকদের শোষন সহ একাধিক শ্রমিক বিরোধী কার্যকলাপের প্রতিবাদে এবার এই কারখানার মালিকপক্ষের […]

ভাটপাড়া পৌরসভার ১৭ নম্বর ওয়ার্ডের গুপ্তার বাগান এলাকায় এই পৌরসভার আবর্জনায় একদিকে ছড়াচ্ছে দূষণ অন্যদিকে দুর্বিষহ পরিস্থিতিতে সাধারণ মানুষের বিক্ষোভ ঘিরে চাঞ্চল্য এলাকায়। ভাটপাড়া পৌরসভার ১৭ নম্বর ওয়ার্ডের গুপ্তার বাগান এলাকায় একটি খেলার মাঠে ভাটপাড়া পৌরসভার আবর্জনা ফেলায় যথেষ্টই দুর্বিষহ পরিস্থিতির মধ্যে এলাকার মানুষ।এই পৌরসভার আবর্জনা ফেলে একদিকে যেমন খেলার মাঠ বন্ধ হয়ে পড়েছে অন্যদিকে দুর্গন্ধে গোটা এলাকায় তৈরি হয়েছে নরকের পরিস্থিতি, এমনটাই অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। সে কারণেই এই খেলার মাঠে যাতে পৌরসভার তরফ থেকে ময়লা আবর্জনা ফেলা না হয় তার আবেদন জানিয়ে বিক্ষোভ প্রদর্শন করে স্থানীয় বাসিন্দারা। শুক্রবার দুপুরেষ বারোটা নাগাদ গুপ্তার বাগান এই খেলার মাঠের সামনে বিক্ষোভ প্রদর্শন করে স্থানীয় বাসিন্দারা অভিযোগ করে…..

ভাটপাড়া পৌরসভার ১৭ নম্বর ওয়ার্ডের গুপ্তার বাগান এলাকায় এই পৌরসভার আবর্জনায় একদিকে ছড়াচ্ছে দূষণ অন্যদিকে […]

বর্তমান তীব্র গরম পরিস্থিতি বেশ কিছু দিন ধরে বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকছে ভাটপাড়ার বিস্তীর্ণ এলাকা।এরই প্রতিবাদে ভাটপাড়ায় পথ অবরোধ স্থানীয় বাসিন্দাদের। বেশকিছু দিন ধরেই দীর্ঘক্ষণ বিদ্যুৎহীন ভাটপাড়ার বিস্তীর্ণ এলাকা। তীব্র গরমে এই বিদ্যুৎ বিহীনভাবে থাকতে যথেষ্টই অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে সাধারণ মানুষকে। আর এই ধরনের ঘটনা বিগত বেশ কয়েকদিন ধরে চলায় শেষ পর্যন্ত ক্ষুব্ধ হয়ে শুক্রবার সন্ধ্যা 5.30 থেকে ব্যস্ততম ঘোষপাড়া রোডের উপর ভাটপাড়া কমলা স্টোরস মোড়ে পশ্চিমবঙ্গ বিদ্যুৎ পর্ষদ অফিসের সামনে পথ অবরোধ স্থানীয় বাসিন্দাদের। ঘটনাস্থলে ভাটপাড়া থানার বিশাল পুলিশ বাহিনী। এই ঘটনায় ব্যাপক উত্তেজনা এলাকায়।এরপর ঘটনাস্থলে ভাটপাড়া পৌরসভার উপ পৌর প্রধান দেবজ্যোতি ঘোষ পৌঁছে বিদ্যুৎ পর্ষদের আধিকারিকের সঙ্গে ফোনে কথা বলে শীঘ্রই বিদ্যুতের পরিস্থিতি স্বাভাবিক করার আশ্বাসে প্রায় দেড় ঘণ্টা অবরোধ চলার পর সন্ধ্যা 6.50 নাগাদ অবরোধ ওঠে।

বর্তমান তীব্র গরম পরিস্থিতি বেশ কিছু দিন ধরে বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকছে ভাটপাড়ার বিস্তীর্ণ এলাকা।এরই প্রতিবাদে […]