গত ২৭ অক্টোবর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কলকাতার সল্টলেকের এক অনুষ্ঠানের মধ্য দিয়ে পশ্চিমবঙ্গের বিজেপির সদস্য সংগ্রহ অভিযানের ঘোষনা দিয়েছিলেন। রাজ্য বিজেপি তরফ থেকে ১ কোটি নতুন সদস্য সংগ্রহ করার লক্ষমাত্রা নির্ধারণ করে ।এরপর থেকেই রাজ্যের বিভিন্ন জেলায় বিজেপি সদস্য সংগ্রহ অভিযানের কর্মসূচি শুরু করে। রবিবার সকালে খরদহ বিধানসভার অন্তর্গত খরদহ রহরা বাজারে সদস্য সংগ্রহ অভিযান করে বিজেপি।সেই সদস্য সংগ্রহ অভিযানে উপস্থিত ছিলেন রাজ্য বিজেপির মুখপাত্র সৌমিক ভট্টাচার্য। এদিনের সদস্য সংগ্রহ অভিযানে উপস্থিত থেকে তৃনমূল কংগ্রেসের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন তিনি।ভাটপাড়া গুলি কান্ড থেকে ভাইস চেয়ারম্যানের সুইসাইডের বিষয়ে বলতে গিয়ে তিনি বলেন, এটা তৃণমূলের নিজেদের মধ্যে গন্ডগোল এবং কাঠ মানির খাওয়ার নিয়ে অশান্তি ফলে এই ঘটনা।

গত ২৭ অক্টোবর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কলকাতার সল্টলেকের এক অনুষ্ঠানের মধ্য দিয়ে পশ্চিমবঙ্গের বিজেপির […]

নির্বাচনের ঠিক আগেই নৈহাটি বিধানসভা উপনির্বাচনের বিজেপি প্রার্থী রূপক মিত্রের বিরুদ্ধে। এক ব্যক্তিকে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে দু লক্ষ চল্লিশ হাজার টাকা আত্মসাৎ করার অভিযোগ ঘিরে চাঞ্চল্য নৈহাটি এলাকায়। আর তার এই ঘটনায় নিন্দা করেছেন তৃণমূল প্রার্থী সনৎ দে।এ ধরনের মানুষকে কেউ ভোট দেবে না বলে দাবি তোলেন তিনি। যদিও পুরো ঘটনা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবেই তাকে চক্রান্ত করে ফাঁসানো হচ্ছে বলে অভিযোগ বিজেপি প্রার্থী রূপক মিত্রের। আর এ বিষয়ে গত ছয় নভেম্বর জেটিয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে অভিযোগকারী জীবন।

নির্বাচনের ঠিক আগেই নৈহাটি বিধানসভা উপনির্বাচনের বিজেপি প্রার্থী রূপক মিত্রের বিরুদ্ধে। এক ব্যক্তিকে চাকরি দেওয়ার […]

নৈহাটি বিধানসভা এলাকার কাঁপায় চোর সন্দেহে গণ পিটুনিতে মৃত সুরজ চৌধুরী। 27। ওই এলাকায় নির্মীয়মান একটি আবাসনে বেশ কিছু সামগ্রী চুরি করার সন্দেহে তাঁকে মারধর করে একটি নির্মিয়মান বিল্ডিং এর শ্রমিকরা। এই ঘটনায় জেটিয়া থানার পুলিশ তদন্তে নেমে কুড়িজনকে গ্রেফতার করেছে।

নৈহাটি বিধানসভা এলাকার কাঁপায় চোর সন্দেহে গণ পিটুনিতে মৃত সুরজ চৌধুরী। 27। ওই এলাকায় নির্মীয়মান […]

রাত পোহালেই নৈহাটি বিধানসভার উপ নির্বাচন। নৈহাটি বিধানসভার অন্তর্গত বঙ্কীমাঞ্জলি স্টেডিয়ামে চলছে ডিসিআরসি তে চরম ব্যস্ততা। ভোটিং মেশিন যেমন চলে এসেছে। পাশাপাশি যারা ভোট করাবে তারাও চলে আসছে। বুঝে নিচ্ছে নিজে নিজের কাজ। ২১০ টা বুথ আর আর সেই বুথে নির্দিষ্টভাবে যাতে প্রত্যেকে পৌঁছতে পারে তার ব্যবস্থা করতে মরিয়া ইলেকশন কমিশনের পাশাপাশি প্রশাসন।

,রাত পোহালেই নৈহাটি বিধানসভার উপ নির্বাচন। নৈহাটি বিধানসভার অন্তর্গত বঙ্কীমাঞ্জলি স্টেডিয়ামে চলছে ডিসিআরসি তে চরম […]

নির্বাচনের ঠিক আগেই নৈহাটি বিধানসভা উপনির্বাচনের বিজেপি প্রার্থী রূপক মিত্রের বিরুদ্ধে। এক ব্যক্তিকে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে দু লক্ষ চল্লিশ হাজার টাকা আত্মসাৎ করার অভিযোগ ঘিরে চাঞ্চল্য নৈহাটি এলাকায়। আর তার এই ঘটনায় নিন্দা করেছেন তৃণমূল প্রার্থী সনৎ দে।এ ধরনের মানুষকে কেউ ভোট দেবে না বলে দাবি তোলেন তিনি। যদিও পুরো ঘটনা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবেই তাকে চক্রান্ত করে ফাঁসানো হচ্ছে বলে অভিযোগ বিজেপি প্রার্থী রূপক মিত্রের। আর এ বিষয়ে গত ছয় নভেম্বর জেটিয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে অভিযোগকারী জীবন।

নির্বাচনের ঠিক আগেই নৈহাটি বিধানসভা উপনির্বাচনের বিজেপি প্রার্থী রূপক মিত্রের বিরুদ্ধে। এক ব্যক্তিকে চাকরি দেওয়ার […]

*মা মাটি মানুষের সরকার বলেও মাকেও বিশ্বাস করে না বলে অভিযোগ অভিনেত্রী রূপা গঙ্গোপাধ্যায়ের* নৈহাটি : সারা ভারতের কাছে পশ্চিমবঙ্গের এখন লজ্জা। সাম্প্রতিক আরজিকর কাণ্ড নিয়ে এবারে উপনির্বাচনে প্রভাব পড়বে বলে জানালেন অভিনেত্রী তথা প্রাক্তন রাজ্যসভার সাংসদ রুপা গঙ্গোপাধ্যায়। শুক্রবার নৈহাটি বিধানসভার বিজেপি প্রার্থী রূপক মিত্রের জেটিয়া গ্রামপঞ্চায়েতের বালিভাড়া অঞ্চলের নির্বাচনী প্রচারে এসে এই কথা জানান। তার পাশাপাশি তৃণমূলকে কটাক্ষ করে বলেন ওরা বলে মা মাটি মানুষের সরকার কিন্তু মাকেই ওরা বিশ্বাস করে না।

*মা মাটি মানুষের সরকার বলেও মাকেও বিশ্বাস করে না বলে অভিযোগ অভিনেত্রী রূপা গঙ্গোপাধ্যায়ের* নৈহাটি […]

নৈহাটি : অত্যন্ত শান্তিপূর্ণভাবে নিরঞ্জন হলো ১০১ তম বর্ষের নৈহাটির ঐতিহ্যবাহী বড়মা কালি।২০০ ভরি রুপা 100 ভরি সোনার গহনার পরিবর্তে ফুলের অলংকারে সাজিয়ে বড় মাকে নৈহাটি ফেরি ঘাটে নিরঞ্জন করা হয়। দেবপ্রিয় সরকার /8910749081

নৈহাটি : অত্যন্ত শান্তিপূর্ণভাবে নিরঞ্জন হলো ১০১ তম বর্ষের নৈহাটির ঐতিহ্যবাহী বড়মা কালি।২০০ ভরি রুপা […]

ভাটপাড়া পৌরসভার পৌরপ্রধান থাকাকালীন এই পৌরসভার সাড়ে চার কোটি টাকার দুর্নীতির মামলায় সিআইডি তলব করলো ব্যারাকপুরের প্রাক্তন সাংসদকে। ৬ আসনে উপনির্বাচনের ঠিক আগের দিন বিজেপি নেতা অর্জুন সিংকে তলব করল সিআইডি। আগামী ১২ নভেম্বর তাকে ভবানী ভবনে সিআইডি-র সদর দফতরে হাজিরা দিতে বলা হয়েছে। ২০১০ সাল থেকে ২০১৯ সালের গোড়ার দিক পর্যন্ত তৃণমূল পরিচালিত ভাটপাড়া পুরসভার চেয়ারম্যান ছিলেন অর্জুন সিং। 2019 লোকসভা নির্বাচনের আগে তিনি বিজেপিতে যোগ দেন। এরপরই অর্জুন সিং এর আমলে পুরসভায় দুর্নীতির অভিযোগ ওঠে। অভিযোগ, ভাটপাড়া পুরসভার নালা সংস্কারের নামে টেন্ডার ডাকা হয়েছিল। টেন্ডার পায় অর্জুন ঘনিষ্ঠ একটি সংস্থা। কাজের জন্য টাকা দেওয়া হলেও কাজ হয়নি বলে অভিযোগ। এই মামলায় অর্জুনের বাড়িতে তল্লাশি চালিয়েছিল সিআইডি। ২০২১ সালে তাঁকে তলব করা হলেও তিনি হাজিরা এড়িয়েছেন। তারপর তৃণমূলে ফিরে গিয়েছিলেন অর্জুন। চব্বিশের নির্বাচনের আগে ফের বিজেপিতে আসেন।এরপরই তাকে সেই দূর্নীতি মামলার তদন্তে সিআইডি তলব করা হয়েছে অর্জুন সিং কে।রাজ্যের পাঁচ জেলার ৬ আসনে আগামী ১৩ নভেম্বর উপনির্বাচন। ৬টি আসনের মধ্যে রয়েছে উত্তর ২৪ পরগনার নৈহাটি।তাই উপনির্বাচনের আগে তাকে রাজনৈতিক উদ্দেশ্যে তলব বলে অভিযোগ অর্জুন সিং এর।

ভাটপাড়া পৌরসভার পৌরপ্রধান থাকাকালীন এই পৌরসভার সাড়ে চার কোটি টাকার দুর্নীতির মামলায় সিআইডি তলব করলো […]

দক্ষিণেশ্বর মা ভবতায়নীর মন্দিরে আজ কালীপুজো উপলক্ষে অভিনব উদ্যোগ মন্দির কর্তৃপক্ষ গ্রহণ করেছে ৩০ জন মহিলা ঢাকি মাকে মায়েরা ঢাকের বাজনার শব্দে মাতিয়ে তুলেছেন দক্ষিণেশ্বর মন্দির প্রাঙ্গন সেজে উঠেছে মা ভবতারিনির মন্দির এই বিশেষ দিনে অগণিত ভক্ত মা ভবতারিণী কে পুজো দিতে এসেছেন

দক্ষিণেশ্বর মা ভবতায়নীর মন্দিরে আজ কালীপুজো উপলক্ষে অভিনব উদ্যোগ মন্দির কর্তৃপক্ষ গ্রহণ করেছে ৩০ জন […]

ব্যারাকপুর_03/11/2024 *অনাথ ও দুস্থ শিশুদের নিয়ে আয়োজিত হলো অন্যরকম ভাইফোঁটা উৎসব* নৈহাটি : ভাই ফোঁটার দিনে এক অন্যরকম ভাইফোঁটা আয়োজিত হলো নৈহাটিতে। প্রত্যেকের হাতে নতুন বস্ত্র তুলে দেওয়ার পাশাপাশি ফোঁটা দিয়ে তাদের সুস্থ জীবন এবং দীর্ঘায়ু কামনা করা হয়। নৈহাটি এলাকার অনাথ এবং দুঃস্থ শিশুদের মুখে হাসি ফোটাতে নৈহাটির এক স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে এবং নৈহাটি চিল্ড্রেন পার্ক যুবসমাজ ক্লাবের ব্যবস্থাপনায় নৈহাটি চিলড্রেন পার্কে আয়োজিত হয় এই ভাইফোঁটা। মূলতঃ বোনেদের সুরক্ষা দিতে ভাইরা সবসময় এগিয়ে থাকবে এবং প্রত্যেক শিশুদের মুখে হাসি ফোটাতে তাদের এই উদ্যোগ বলে জানানো হয়েছে উদ্যোক্তাদের তরফ থেকে। দেবপ্রিয় সরকার /8910749081

ব্যারাকপুর_03/11/2024 *অনাথ ও দুস্থ শিশুদের নিয়ে আয়োজিত হলো অন্যরকম ভাইফোঁটা উৎসব* নৈহাটি : ভাই ফোঁটার […]