ধর্ম হোক যার যার বড় মা সবার। এই বার্তা আজ শুধু নৈহাটি নয় দেশের গণ্ডি পেরিয়ে বিদেশের মাটিতেও মুখরিত হয়ে উঠেছে। নৈহাটি বড় কালী সমিতির বড়মার দর্শনে আছে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়।সাংসদের বড় মা দর্শন ঘিরে সকাল থেকেই পুলিশ নিরাপত্তা ছিল চোখে পড়ার মতো।লাখ লাখ মানুষের ভিড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে উপস্থিত হয়েছিলেন ব্যারাকপুরের পুলিশ কমিশনার অলোক রাজোরিয়া, ও পুলিশের শীর্ষকর্তারা। তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড কে নৈহাটির বড়মা মন্দিরের স্বাগত জানান সেচমন্ত্রী পার্থ ভৌমিক, ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং, বিধানসভার মুখ্য সচেতক নির্মল ঘোষ, ব্যারাকপুর জেলার সভাপতি তাপস রায় ও অন্যান্য নেতৃবৃন্দ। সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রথমেই বড়মার মূর্তি দর্শন করেন। তারপর তিনি মূল মন্দিরে পৌঁছান।সেখানেই তাকে বড়মা র ছবি দিয়ে তাকে স্বাগত জানান মন্দির কমিটির সদস্যরা। সেচমন্ত্রী পার্থ ভৌমিক বলেন, তৃণমূলের সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় আজ আমাদের মধ্যে এসেছিলেন। তার হাত দিয়েই মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের জন্য একটি শাড়ি উপহার হিসেবে পাঠালাম আমরা।অন্যদিকে ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং বলেন , ভারতবর্ষের রাজনীতিতে অভিষেক বন্দোপাধ্যায়ের নাম উজ্জ্বল হোক এটাই প্রার্থনা রইলো।

ধর্ম হোক যার যার বড় মা সবার। এই বার্তা আজ শুধু নৈহাটি নয় দেশের গণ্ডি […]

ইছাপুর রাইফেল ফ্যাক্টরি কর্পোরেটাইজেশন এর দ্বিতীয় বর্ষপূর্তিতে এক বিশেষ অনুষ্ঠান আয়োজিত হল ইছাপুর ফ্যাক্টরি প্রাঙ্গনে।একটি মশাল মিছিল করে এই দিনটি উদযাপন করে ইছাপুর রাইফেল ফ্যাক্টরি কর্মী ও আধিকারিকরা। এরপর ইছাপুর রাইফেল ফ্যাক্টরির সংগ্রহশালা ঘুরে দেখানো হয়।

ইছাপুর রাইফেল ফ্যাক্টরি কর্পোরেটাইজেশন এর দ্বিতীয় বর্ষপূর্তিতে এক বিশেষ অনুষ্ঠান আয়োজিত হল ইছাপুর ফ্যাক্টরি প্রাঙ্গনে।একটি […]

সারা দেশের অর্ডন্যান্স ফ্যাক্টরি কর্পোরেটাইজেশন এর দ্বিতীয় বর্ষপূর্তিতে প্রতিবাদ আন্দোলন করলো অর্ডন্যান্স ফ্যাক্টরির শ্রমিক সংগঠনের সদস্যরা। কালো পতাকা এবং কালো ব্যাজ পড়ে এই প্রতিবাদ আন্দোলনে শামিল হয় তারা। তাদের দাবি অবিলম্বে অর্ডন্যান্স ফ্যাক্টরি কর্পোরিটাইজেশন প্রত্যাহার করতে হবে।এ বিষয়ে অর্ডন্যান্স ফ্যাক্টরি ন্যাশনাল মজদুর ইউনিয়নের ইছাপুর শাখার সভাপতি ধীমান চট্টোপাধ্যায় জানান

সারা দেশের অর্ডন্যান্স ফ্যাক্টরি কর্পোরেটাইজেশন এর দ্বিতীয় বর্ষপূর্তিতে প্রতিবাদ আন্দোলন করলো অর্ডন্যান্স ফ্যাক্টরির শ্রমিক সংগঠনের […]

ইছাপুর রাইফেল ফ্যাক্টরি কর্পোরেটাইজেশন এর দ্বিতীয় বর্ষপূর্তিতে এক বিশেষ অনুষ্ঠান আয়োজিত হল ইছাপুর ফ্যাক্টরি প্রাঙ্গনে।একটি মশাল মিছিল করে এই দিনটি উদযাপন করে ইছাপুর রাইফেল ফ্যাক্টরি কর্মী ও আধিকারিকরা। এরপর ইছাপুর রাইফেল ফ্যাক্টরির সংগ্রহশালা ঘুরে দেখানো হয়।

ইছাপুর রাইফেল ফ্যাক্টরি কর্পোরেটাইজেশন এর দ্বিতীয় বর্ষপূর্তিতে এক বিশেষ অনুষ্ঠান আয়োজিত হল ইছাপুর ফ্যাক্টরি প্রাঙ্গনে।একটি […]

ব্যারাকপুর জাফরপুর চালবাজার এলাকায় একটি ফটো স্টুডিওর ভিতর থেকে ঐ দোকানের মালিকের পচাগলা মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য। স্বপন দাস নামে ঐ স্টুডিওর মালিকের বয়স 55 ।ঘটনাস্থলে মোহনপুর থানার পুলিশ পৌঁছে ঝুলন্ত অবস্থায় থাকা মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। কিভাবে তার মৃত্যু হয়েছে তা তদন্ত করছে মোহনপুর থানার পুলিশ।তবে তার স্টুডিও বেশ কিছু দিন ধরে ভালো চলছিল না। সে কারণেই আর্থিক সংকট থেকে মানসিক অবসাদ, আর তা থেকেই তার আত্মহত্যা বলে অনুমান।জানা গিয়েছে গত শনিবার তাকে শেষ বারের মতো দেখা গিয়েছিল।

ব্যারাকপুর জাফরপুর চালবাজার এলাকায় একটি ফটো স্টুডিওর ভিতর থেকে ঐ দোকানের মালিকের পচাগলা মৃতদেহ উদ্ধার […]

শিয়ালদহ রানাঘাট মেইন শাখার নৈহাটি জংশন রেলস্টেশনের কাছে মালগাড়ির ইঞ্জিন লাইনচ্যুত।যদিও বরসর দুর্ঘটনার হাত থেকে রক্ষা পাওয়া গেছে। জানা গিয়েছে নৈহাটি রেল ইয়ার্ড থেকে বেরিয়ে নৈহাটি রেল স্টেশনের কাছে R I কেবিনের সামনে একটি মালগাড়ির ইঞ্জিন হালিশহরের দিকে যাওয়ার সময় মালগাড়ির চালক বুঝতে পারেন কিছু একটা সমস্যা হচ্ছে। সঙ্গে সঙ্গে গাড়ি থামিয়ে দিয়ে দেখেন মালগাড়ির ইঞ্জিনের সামনের দুটি চাকা লাইনচ্যুত হয়েছে। ফলে মাল গাড়ী চালকের তৎপরতায় বরসর দুর্ঘটনার হাত থেকে রক্ষা পাওয়া গেছে।অন্যদিকে লোকাল ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।

শিয়ালদহ রানাঘাট মেইন শাখার নৈহাটি জংশন রেলস্টেশনের কাছে মালগাড়ির ইঞ্জিন লাইনচ্যুত।যদিও বরসর দুর্ঘটনার হাত থেকে […]

একেবারে পুজোর মুখে চলতি মাসের 17 সেপ্টেম্বর শ্রমিক মালিক অসন্তোষের জেরে আচমকা বন্ধ হয়ে যায় ভাটপাড়া রিলায়েন্স জুটমিল। এরপর ১৮ই সেপ্টেম্বর শ্রমিকদের ওপর চাহিদা অনুযায়ী উৎপাদন না করা ও দূর্ব্যবহারের অভিযোগ তুলে মিল কর্তৃপক্ষ টেম্পোরারি সাসপেনশন অফ ওয়ার্কের নোটিশ দিয়ে সম্পূর্ণ বন্ধ করে দেয় মিলটি। ফলে একেবারে পুজোর মুখে কর্মহীন হয়ে পড়ে এই মিলের প্রায় পাঁচ হাজার শ্রমিক। এক সপ্তাহ কেটে যাওয়ার পর সোমবার সন্ধ্যায় মিলের ভেতরে এই মিলের সাতটি শ্রমিক সংগঠন এবং মালিকপক্ষের এক বৈঠক হয়। সেই বৈঠকে সমাধান সূত্র বের হয়ে আগামী কাল অর্থাৎ ২৬ শে সেপ্টেম্বর মিলের মেন্টেনেন্স এর কাজ শুরু হবে এবং 27 সেপ্টেম্বর থেকে সম্পূর্ণরূপে এই মিল চালু হয়ে উৎপাদন শুরু হবে এমনটাই সিদ্ধান্ত হয়েছে বৈঠকে। আর এই খবরে স্বাভাবিকভাবে শ্রমিকদের মধ্যে খুশির হাওয়া ছড়িয়ে পড়ে। তারা মিলের গেটে আনন্দ উচ্ছ্বাসে মেতে ওঠে। পূজার মুখে এই এই মিল চালু হওয়ায় আবার নিজেদের কাজ ফিরে পেলো এই মিলের 5000 শ্রমিক।

একেবারে পুজোর মুখে চলতি মাসের 17 সেপ্টেম্বর শ্রমিক মালিক অসন্তোষের জেরে আচমকা বন্ধ হয়ে যায় […]

কোটি কোটি টাকা আর্থিক প্রতারনার অভিযোগে নৈহাটি অরবিন্দপল্লী এলাকার এক দম্পতিকে গ্রেফতার করল নৈহাটি থানার পুলিশ। বিশ্বজিৎ মজুমদার ও সোমাশ্রী লাহিড়ী মজুমদার নামে ধৃত দম্পতিকে ব্যারাকপুর আদালতে পাঠালো পুলিশ। বহু মানুষের কাছ থেকে চড়া সুদে টাকা ফেরত দেওয়ার প্রলোভন আর্থিক প্রলোভন দেখিয়ে তাদের কাছ থেকে প্রচুর টাকা সব মিলিয়ে কোটি কোটি টাকা নিয়ে কাউকে আর টাকা ফেরত না দিয়ে গত ২০ মে ২০২৩ বাড়ি ছেড়ে পালিয়ে যায়।এরপর প্রতারিতরা নৈহাটি থানায় অভিযোগ দায়ের করার পর প্রায় তিন মাস পর ব্যঙ্গালোর থেকে গ্রেফতার করে পুলিশ।সেখান থেকে গ্রেফতার করে সোমবার রাতে তাদের নৈহাটি থানায় আনা হলে মঙ্গলবার সকাল 10 টা নাগাদ ধৃত দম্পতিকে ব্যারাকপুর আদালতে পাঠালো নৈহাটি থানার পুলিশ।

কোটি কোটি টাকা আর্থিক প্রতারনার অভিযোগে নৈহাটি অরবিন্দপল্লী এলাকার এক দম্পতিকে গ্রেফতার করল নৈহাটি থানার […]