কাঁচাপাড়া পৌরসভার ১৪ নম্বর ওয়ার্ডের বেশ কয়েকটি পরিবারের সুবিধার্থে নতুন শৌচালয়ের উদ্বোধন করলেন কাঁচরাপাড়া পৌরসভার পৌর প্রধান কমল অধিকারী।শুক্রবার এই উদ্বোধনী অনুষ্ঠানে অন্যানদের মধ্যে উপস্থিত ছিলেন ওই ওয়ার্ডের কাউন্সিলর সঙ্গীতা গুপ্তা সহ কাঁচাপাড়া পৌরসভার অন্যান্য কাউন্সিলররা। মূলত কাঁচরাপাড়া পৌরসভার 14 নম্বর ওয়ার্ডের প্রায় 11 টি পরিবারের একটি মাত্রই শৌচালয় ছিল। যার ফলে এখানকার বাসিন্দাদের অত্যন্ত অসুবিধার মুখে পড়তে হতো। সেই অসুবিধার কথা মাথায় রেখেই নতুন এই শৌচালয়ের উদ্বোধন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *