আসন্ন পঞ্চায়েত নির্বাচন কে কেন্দ্র করে তৃণমূলের সন্ত্রাসের প্রতিবাদে সিপিআইএম এর এক ধিক্কার মিছিল আয়োজিত হলো ভাটপাড়ায়।সিপিআইএম এর ভাটপাড়া জগদ্দল এরিয়া কমিটির উদ্যোগে আয়োজিত হয় এই ধিক্কার মিছিল।শুক্রবার সন্ধ্যায় ভাটপাড়া মোড় থেকে শুরু করে ঘোষপাড়া রোড ধরে শেষ হয় ভাটপাড়া কুলিডিপো মোড়ে।এই মিছিলে উপস্থিত ছিলেন সিপিআইএম এর রাজ্য নেতা নেপালদের ভট্টাচার্য্য, ভাটপাড়া জগদ্দল এরিয়া কমিটির সম্পাদক নারায়ন রায় সহ একাধিক সিপিআইএম নেতৃত্ব।
