হালিশহর পৌরসভার পৌরপ্রধান শুভঙ্কর ঘোষের দুর্গাপূজো হিসেবে পরিচিত হালিশহর বলাকা শিশু মহল ক্লাবের দুর্গা পূজার খুঁটি পুজো আয়োজিত হল মঙ্গলবার রথযাত্রার দিনে। হালিশহর বাণীমন্দির এলাকায় ক্লাব প্রাঙ্গণেই আয়োজিত হয় দুর্গা পূজা মন্ডপ তৈরির খুঁটি পুজো। এ বছর তাদের দুর্গাপুজো ৩৩ তম বর্ষে পদার্পণ করেছে। আর এ বছর তাদের দুর্গা পূজা মন্ডপ সেজে উঠবে মিশরের পিরামিডের আদলে।হালিশহর বলাকা শিশু মহল ক্লাবের খুঁটিপুজো অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হালিশহর পৌরসভার পৌর প্রধান শুভঙ্কর ঘোষ সহ এলাকাবাসী এবং ক্লাব সদস্যরা। প্রতি বছরের মত এ বছরও তাদের দুর্গা পূজার থিম সকলে নজর করবে বলে আশাবাদী ক্লাব সদস্যরা।
