মামুদপুর গ্রাম পঞ্চায়েতের ১৩ নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থী হয়েও তৃণমূলের উন্নয়নে অনুপ্রাণিত হয়ে তৃণমূলের প্রচারে নামলেন মামুদপুর গ্রাম পঞ্চায়েতের এই ওয়ার্ডের বিজেপি প্রার্থী সবুজ বিশ্বাস।ব্যারাকপুর এক পঞ্চায়েত সমিতির তৃণমূল প্রার্থী মৌমিতা দের করা বিজেপি প্রার্থী সবুজ বিশ্বাস এর ছবি দিয়ে একটি ফেসবুক পোস্ট ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে।যদিও বিজেপি প্রার্থী সবুজ বিশ্বাস বলেন বুধবার রাতে মামুদপুরের রামচন্দ্রপুর এলাকায় তার নতুন বাড়িতে গৃহপ্রবেশ অনুষ্ঠান চলাকালীন তার বাড়িতে নিজের নির্বাচনী প্রচারে এসে মৌমিতা দে বিজেপি প্রার্থী সবুজ বিশ্বাস এর সঙ্গে একটি ছবি তোলেন।সেই ছবি নিয়েই ফেসবুকে এ ধরনের পোস্ট করা হয়েছে।তিনি বিজেপির হয়েই নির্বাচনী লড়াই করবেন। এ ধরনের ফেসবুক পোস্ট সম্পূর্ণ অসত্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *