শিয়ালদহ মেন শাখার কাঁকিনাড়া রেল স্টেশনের নিরাপত্তা বিষয়ক পর্যবেক্ষণে কাঁকিনাড়া রেল স্টেশন পরিদর্শনে এসেছিলেন পূর্ব রেলওয়ের শিয়ালদহ ডিভিশনের ডিএসপি নরেন দত্ত।এই রেল স্টেশনের জিআরপি আধিকারিকদের সাথে একটি প্রশাসনিক বৈঠক করেন তিনি। জানা গিয়েছে মূলত যাত্রী নিরাপত্তায় যাতে কোথাও কোনো ত্রুটি না থাকে এবং রেলের সম্পত্তি কিভাবে রক্ষা করা যায় সেই বিষয় নিয়েই আলোচনা হয়েছে এই বৈঠকে। গোটা বিষয় নিয়ে অল ইন্ডিয়া রেলওয়ে প্যাসেঞ্জার অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় সম্পাদক ধর্মেন্দ্র সাউ তার সাথে দেখা করে যাত্রী নিরাপত্তার পাশাপাশি জিআরপি থানার পুলিশের সংখ্যা বৃদ্ধি তাদের থাকার ভালো ব্যবস্থা করার দাবি তোলেন….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *