আসন্ন পঞ্চায়েত নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে করতে যথেষ্টই তৎপর ব্যারাকপুর পুলিশ কমিশনারেট। আর সেই কারণে ব্যারাকপুর ব্লক সেই কারণে ব্যারাকপুর ব্লক এক এর পানপুর কেউটিয়া গ্রাম পঞ্চায়েত এলাকায় রূটমার্চ করলো ব্যারাকপুর পুলিশ কমিশনারেট এর অন্তর্গত বাসুদেবপুর থানার পুলিশ। শুক্রবার পানপুর কেউটিয়া গ্রাম পঞ্চায়েতের পানপুর বেল্লে শংকরপুর গ্রাম সহ আরও বেশ কিছু গ্রামে রূটমার্চ করার পাশাপাশি এলাকার সাধারণ মানুষের সাথে কথাবার্তা বলেন। যাতে পঞ্চায়েত নির্বাচন সুষ্ঠু এবং শান্তিপূর্ণভাবে করা যায় এবং যদি এলাকায় কোন ভয়ের পরিবেশ থাকে সেই ভয়ের পরিবেশ কাটিয়ে তুলতেই ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের এই প্রয়াস।আর পঞ্চায়েত নির্বাচনের আগে পুলিশের এই ভূমিকায় যথেষ্টই খুশি সাধারণ মানুষ।
