ডেঙ্গু মুক্ত ভাটপাড়া পৌর এলাকা গড়ে তুলতে ভাটপাড়া পৌরসভার উদ্যোগে এক সচেতনতা পদযাত্রা আয়োজিত হলো ভাটপাড়ায়।

বঙ্গে ইতিমধ্যেই বর্ষার আগমন ঘটেছে।আর এই বর্ষায় বৃষ্টির জল জমে ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধির একটা আশঙ্কা রয়েছে।আর এই ডেঙ্গুর হাত থেকে রক্ষা পেতে প্রয়োজন শুধুমাত্র সাধারণ মানুষের মধ্যে সচেতনতা।আর সাধারণ মানুষের মধ্যে এই সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বুধবার এক ডেঙ্গু সচেতনতা পথযাত্রা আয়োজিত হলো ভাটপাড়ায়। এই পদযাত্রায় উপস্থিত ছিলেন ভাটপাড়া পৌরসভার জল বিভাগের দায়িত্বপ্রাপ্ত সিআইসি অমিত গুপ্তা ভাটপাড়া পৌরসভার স্বাস্থ্য বিভাগের দায়িত্বপ্রাপ্ত সি আই সি নূরে জামাল সহ ভাটপাড়া পৌরসভার পৌর আধিকারিক এবং পৌরস্বাস্থ্যকর্মীরা। এদিন এই ডেঙ্গু সচেতনতা পদযাত্রা ভাটপাড়া পৌরসভার সামনে থেকে শুরু করে ঘোষপাড়া রোড ধরে শেষ হয় ভাটপাড়া কুলিডিপো মোড়ে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *