- সাহিত্য সম্রাট ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মদিবস নিয়ে আবারও বিতর্ক নৈহাটিতে।সাহিত্য সম্রাট ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মদিবস ইংরেজি তারিখ ২৬ জুন নয় বাংলা তারিখ হিসেবে ১৩ আষাঢ় দিনে পালন করা হলো নৈহাটির বঙ্কিম অনুরাগীদের তরফ থেকে। তাদের দাবি রবীন্দ্রনাথ ঠাকুর কাজী নজরুল ইসলাম শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এর মতো বাংলার মনীষীদের জন্মদিন বাংলা তারিখ হিসেবে পালন করা হলে কেন বন্দে মাতরম এর শ্রষ্টা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মদিবস কেন বাংলা তারিখ হিসেবে করা হবে না। সেকারণেই বৃহস্পতিবার বাংলা তারিখ হিসেবে ১৩ আষাঢ় দিনে নৈহাটি কাঁঠালপাড়ায় সাহিত্য সম্রাটের জন্মভিটে তে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের আবক্ষ মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা নিবেদন করে রাজ্য সরকারের কাছে বাংলা তারিখ হিসেবে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মদিবস পালন করার দাবি তোলা হয়।
বাইট – পরেশনাথ সরকার, বঙ্কিম জন্মোৎসব উদযাপন কমিটির সভাপতি
