ভাটপাড়া পুরসভার ১০ নম্বর ওয়ার্ডের এক নম্বর সুকান্ত পল্লী এলাকায় গতকাল বোমা বিস্ফোরণে জখম হয়েছিল […]
Month: June 2023
পঞ্চায়েত নির্বাচন কে পাখির চোখ করে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গ থেকে তৃণমূলে […]
মামুদপুর গ্রাম পঞ্চায়েতের ১০ নম্বর সংসদ এলাকায় সিদ্ধার্থ সরকারের বাড়ি থেকে নির্মল হালদারের বাড়ি পর্যন্ত […]
নৈহাটি ছাইঘাট গঙ্গাঘাট থেকে এক যুবকের মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য। বিশ্বজিৎ ঘোষ নামে বছর 25 এর ঐ যুবকের বাড়ি নৈহাটি 6 নম্বর বিজয়নগর এলাকায়।জানা গিয়েছে প্রতিদিনের বুধবার বিকেলেও বাড়ি থেকে বাড়ির কাছেই কাকার পশুখাদ্যের দোকানে যায় তারপর রাতে আর বাড়ি ফেরেনি সে।গভীর রাত পর্যন্ত বহু খোঁজাখুঁজির পর না পেয়ে নৈহাটি থানায় একটি ডায়েরি করা হয়। এরপর বৃহস্পতিবার বিকেলে নৈহাটি থানার পুলিশ নৈহাটি ছাইঘাট গঙ্গাঘাট থেকে ঐ যুবকের মৃতদেহ উদ্ধার করে। কিভাবে তার মৃত্যু হয়েছে তা নিয়ে তদন্ত শুরু করেছে নৈহাটি থানার পুলিশ।
নৈহাটি ছাইঘাট গঙ্গাঘাট থেকে এক যুবকের মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য। বিশ্বজিৎ ঘোষ নামে বছর 25 […]
মণিপুরে হিংসাত্মক ঘটনায় গুলিতে নিহত হলেন ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডের সুগিয়াপাড়া এলাকার বাসিন্দা রঞ্জিত […]
উত্তর 24 পরগনা জেলায় আয়োজিত তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় এর তৃণমূলে নবজোয়ার কর্মসূচি সফল করতে নৈহাটি তৃণমূলের এক বিশাল মিছিল আয়োজিত হলো নৈহাটিতে। নৈহাটি শহর তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আয়োজিত হয় এই বিশাল মিছিল। বুধবার সন্ধ্যায় নৈহাটি নদীয়া জুট মিলের গেটের সামনে থেকে শুরু করে ঘোষপাড়া রোড ধরে নৈহাটি নয়াবাজার মোড়ে গিয়ে শেষ হয় এই মিছিল। এই মিছিলের নেতৃত্বে ছিলেন নৈহাটি পৌরসভার পৌর প্রধান অশোক চট্টোপাধ্যায়, নৈহাটি শহর তৃণমূল কংগ্রেস সভাপতি সনৎ দে সহ নৈহাটি মহিলা তৃণমূল কংগ্রেসের নেত্রী কাজল দে সহ একাধিক তৃণমূল নেতৃত্ব।
উত্তর 24 পরগনা জেলায় আয়োজিত তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় এর তৃণমূলে নবজোয়ার কর্মসূচি সফল করতে […]
নিয়োগ দুর্নীতি মামলায় বিভিন্ন পৌরসভার পাশাপাশি হালিশহর ও কাঁচরাপাড়া পৌরসভাতেও সিবিআই তদন্তকারী দল পৌঁছে তদন্ত চালাচ্ছে। এই দুই পৌরসভায় সিবিআই তদন্তকারীরা পৌরসভার নানা নথি খতিয়ে দেখছে। বুধবার সকাল দশটা থেকে এই তদন্ত ও অভিযান চলছে কাঁচরাপাড়া এবং হালিশহর পৌরসভা।আর এ বিষয়ে সিবিআই এর সমস্ত রকম তদন্তের সহযোগিতার কথা জানালেন হালিশহর পৌরসভার পৌর প্রধান শুভঙ্কর ঘোষ।
নিয়োগ দুর্নীতি মামলায় বিভিন্ন পৌরসভার পাশাপাশি হালিশহর ও কাঁচরাপাড়া পৌরসভাতেও সিবিআই তদন্তকারী দল পৌঁছে তদন্ত […]
সেফটি ট্যাঙ্কের ওপর লুকিয়ে রাখা বোমা ফেটে জখম বৃদ্ধ ———————————————–সেফটি ট্যাঙ্কের ওপর লুকিয়ে রাখা বোমা ফেটে জখম এক বৃদ্ধ। বুধবার বেলায় ঘটনাটি ঘটেছে ভাটপাড়া পুরসভার ১০ নম্বর ওয়ার্ডের এক নম্বর সুকান্ত পল্লীতে। জানা গিয়েছে, অজন্তা চক্রবর্তীর বাড়ির সেফটি ট্যাঙ্কের ওপর আগাছার মধ্যে একটা বোমা লুকিয়ে রাখা ছিল। প্রতিবেশী ৭৫ বছরের নির্মলী বিশ্বাস ওই আগাছা সাফ করতে গিয়েই বোমাটি বিকট শব্দে ফেটে যায়। বোমার স্প্রিন্টারে আহত হয়েছেন নির্মলী বাবু। তাকে ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালে চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে স্থানীয় কাউন্সিলর সত্যেন রায় ও ভাটপাড়া থানার পুলিশ। ঘিঞ্জি এলাকায় বোমা ফাটার ঘটনায় আতঙ্কিত মানুষজন।
সেফটি ট্যাঙ্কের ওপর লুকিয়ে রাখা বোমা ফেটে জখম বৃদ্ধ ———————————————–সেফটি ট্যাঙ্কের ওপর লুকিয়ে রাখা বোমা […]
উড়িষ্যার বালাসোরে শুক্রবার ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় মৃতদের আত্মার শান্তি কামনায় এক শ্রদ্ধাঞ্জলি দেওয়া হলো ভাটপাড়া বাসীর তরফ থেকে। সোমবার সন্ধ্যায় ভাটপাড়ার কাঁকিনাড়া কাছারি মোড়ে গান্ধী মূর্তির পাদদেশে মোমবাতি জ্বালিয়ে ও পুষ্পার্ঘ্য অর্পণ করে ট্রেন দুর্ঘটনায় মৃতদের আত্মার প্রতি শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করা হয়।এছাড়াও আহতরা দ্রুত সুস্থ হয়ে বাড়ি ফিরে আসার প্রার্থনা করা হয়। এই অনুষ্ঠানে শ্রদ্ধাঞ্জলি দিতে উপস্থিত ছিলেন উত্তর 24 পরগনা জেলা RTA সদস্য প্রিয়াঙ্গু পান্ডে।এছাড়াও উপস্থিত ছিলেন ভাটপাড়ার অধিবাসীবৃন্দ।
উড়িষ্যার বালাসোরে শুক্রবার ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় মৃতদের আত্মার শান্তি কামনায় এক শ্রদ্ধাঞ্জলি দেওয়া হলো ভাটপাড়া […]
