ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন শ্যামনগর রাহুতার যুবক ওড়িশার বলেশ্বরে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। ঘটনায় আহত অনেকেই। শুক্রবার করমন্ডল এক্সপ্রেসের ভয়াবহ দুর্ঘটনার ছবি দেখেছে গোটা দেশ। ওই ট্রেনে চেপেই কেরালায় কাঠের কাজের উদ্দেশ্যে বাড়ি থেকে রওনা দিয়েছিলেন ভাটপাড়া পুরসভার ২৮ নম্বর ওয়ার্ডের শ্যামনগর রাহুতা বিআরএস কলোনীর বাসিন্দা সঞ্জয় দত্ত। রাহুতা বিআরএস কলোনিতে মামার বাড়ীতে থাকে সঞ্জয়। ওইদিন রাতে তার পরিবার দুর্ঘটনার কথা জানতে পারেন। তারপরে সঞ্জয়ের পরিবারের লোক রওনা দেয় দুর্ঘটনাস্থলের দিকে। সঞ্জয়ের মামি রুপালি বিশ্বাস জানান, কাঠের কাজে কেরালায় যাচ্ছিল সঞ্জয়। চেন্নাই থেকে ট্রেন বদলের কথা ছিল। তার আগেই দুর্ঘটনায় ভাগ্না আহত হয়ে কলকাতার একটি হাসপাতালে চিকিৎসাধীন।এর বাইরে আমরা কিছু জানি না। ঘরের ছেলে ঘরে সুস্থ হয়ে বাড়ি ফিরুক এটাই আমরা চাই।

ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন শ্যামনগর রাহুতার যুবক ওড়িশার বলেশ্বরে ভয়াবহ ট্রেন […]

আমি প্রবাহমান কলমেঃ দীপঙ্কর বিশ্বাস 15 05 20 আমি আমার ধমনী শিরা উপশিরাতে বয়ে চলেছি, যেখানেই যাই শুনি বাজছে দুন্দুভি! প্রতিটি নিঃস্তব্ধতায় যেন মূক বধির অসাড়তা! শব্দ তরঙ্গেই কেবল বয়ে চলেছে বারতা! নদী ও সাগরের বুকে গাছেদের ভেতরে আমার বয়ে চলা চুপ করে শোনো কান পেতে! লোনা জলের গন্ধতেই আমার জেগে জেগে ওঠা, স্ফিত নাসারন্ধ্র,ভেজা ভেজা চোখের পাতা, ঝড়া পাতা আর রোদের মত আমার এই বয়ে চলা, চেনো নি আমাকে, আমায় চিনে নাও তোমরা। সেই নক্ষত্রজন্ম লগ্নে দেখা হয়েছিল আমার, আমি আছি প্রতিটি জাগরণের অবিরাম ঘুর্ণনের ভেতর! পলিমাটির প্রস্তর ফাটিয়ে দে’খ জীবাশ্ম আমি! আমার ছোঁয়ায় হিজল কাঁঠালের খুশি, কেঁপে ওঠে পান পাতা মুখ। অনাহারীদের সাথেই আমার সুখ! প্রতিদিন প্রাণ বাজি রেখে বুক চিতিয়ে চলা, ছলকে ওঠে আমার চোখের জলজ বিন্দুরা…… আকাশ থেকে লাফিয়ে নেমে আসে বাজ! অন্ধকার কোনগুলো ঢেউ হতে শুরু করছে আজ, এ কেবল ঢেউ আর ঢেউ! ঢেউয়ের পর ঢেউ! পুড়ে চলেছে ফলক পুড়ে চলেছে ভাস্কর্যের কেউ কেউ! এই বয়ে চলাতেও আমি আর আমি……. কানে কানে চেতনাকে বলে চলেছি, আমাকে আরো আরো সজীব করো! আমার হুশ বাঁচিয়ে রেখো! আমি ঘরে ঘরে গিয়ে চিৎকার করে চলেছি- জাগো হে জাগো ! জ্বলে উঠে আরো আরো আগুন জ্বালো! কেড়ে নাও আপন অধিকার! উন্মাদের হাত থেকে মৃত্যুর পরোয়ানা কেড়ে নাও এবার! আর চাই না নিরন্ন শ্রমিক…… দেখব না আর হাজার মাইল হাঁটা অভুক্ত লোক ! শিশুরা তৃষ্ণার্ত তাও বুভুক্ষুর পথেই বাধ্য থাকে….. সাম্রাজ্যের গা ঘেঁষে এখনো তারাই হেঁটে চলেছে! মেহনতীরা রেল গাড়ির চাকার নিচে মরছে দেখি! পৃষ্ট হচ্ছে শ্রম,তাও মুক্ত হল না দেশের মাটি! আমি মৃত্যুকামীদের মৃত্যুর প্রহর গুনছি…. আমি এখন বয়ে যেতে যেতে সবই দেখছি! ওরা ব্যালকনিতে দাঁড় করিয়ে তালি দিতে বলে, ওরা কাঁসর ঘন্টা শঙ্খধ্বনি বাজাতে বলে, ওরা মোমবাতি জ্বেলে জ্বেলে শয়তানি করে, ওদেরই তো উদ্ধত তর্জনী আজকে ! ডুবে যাক ওরা বিষাদের মহা সমুদ্রে, জ্বলন্ত নরকরা খসে খসে পড়ুক তবে! ওরা চিরকাল বর্ণহীন শয়তান, ওরাই মূক বধির ঈশ্বরের সম্পর্কের পুষ্পবিথী এখন! ভালো করে দে’খ সকলে, কান পেতে পেতে ভালো করে শো’ন সবে, ওই পাতায় পাতায় বাজছে মর্মর ধ্বনি! নদীর কুলু কুলু শব্দের ঝংকারও পাহাড়ী, ওই যে সমুদ্র গর্জন ধেয়ে ধেয়ে আসছে….. আমি বয়ে চলেছি শিরা উপশিরা ধমনীতে! copyright act প্রযোজ্য

আমি প্রবাহমান কলমেঃ দীপঙ্কর বিশ্বাস 15 05 20 আমি আমার ধমনী শিরা উপশিরাতে বয়ে চলেছি, […]

উড়িষ্যার বালাসোরে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় এবার কেন্দ্রীয় রেলমন্ত্রীর পদত্যাগ দাবি করলেন জাতীয় কংগ্রেসের অল ইন্ডিয়া রেলওয়ে প্যাসেঞ্জার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ধর্মেন্দ্র সাউ। শুক্রবার এই দুর্ঘটনার পর শনিবার কাঁকিনারা রেলস্টেশন সংলগ্ন অল ইন্ডিয়া রেলওয়ে প্যাসেঞ্জার অ্যাসোসিয়েশনের কার্যালয় বসে, ধর্মেন্দ্র বাবু আরও বলেন এই রেল দুর্ঘটনায় রেলের দেওয়া তথ্য সঠিক নয়। প্রায় ২০০০ মানুষ আহত এবং ৫০০ মত মানুষ মৃত। আর এই ঘটনার জন্য সম্পূর্ণ দায়ী রেল কর্তৃপক্ষ।সেকারণেই রেল মন্ত্রীর পদত্যাগ দাবি করলেন ধর্মেন্দ্র সাউ।

উড়িষ্যার বালাসোরে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় এবার কেন্দ্রীয় রেলমন্ত্রীর পদত্যাগ দাবি করলেন জাতীয় কংগ্রেসের অল ইন্ডিয়া […]

হালিশহর চৌমাথা বাজারে ভয়াবহ আগ্নিকান্ডে ব্যাপক চাঞ্চল্য ছড়ালো এলাকায়।শুক্রবার ভোররাতে ঐ বাজারে একটি প্লাইবোর্ড দোকানে আগুন লাগে। সেই আগুন ছড়িয়ে পড়ে পার্শ্ববর্তী আরও বেশ কয়েকটি কাঠের দোকানে। ঘটনাস্থলে দমকলের পাঁচটি ইঞ্জিন আগুন নেভানোর কাজ করে।তবে শুক্রবার সকাল সাতটা পর্যন্ত খবর আগুন নিয়ন্ত্রণে এলেও এখনো ঘটনাস্থলে দমকলের ইঞ্জিন সম্পূর্ণ আগুন নেভানোর কাজ করছে।কিন্তু সম্পূর্ণ ভষ্মীভূত ঐ বাজারের বেশ কয়েকটি দোকান।কি ভাবে এই আগুন লাগলো তা জানা না গেলেও বিদ্যুতের শর্ট সার্কিট থেকে এই আগুন লাগে বলে প্রাথমিকভাবে অনুমান।ঘটনাস্থলে পৌঁছে হালিশহর পৌরসভার পৌরপ্রধান শুভঙ্কর ঘোষ জানান

দুষ্কৃতিদের তোলা দিতে অস্বীকার করায় এক ব্যক্তির বাড়িতে ভাঙচুর, খুনের হুমকি। এই ঘটনায় আতঙ্ক জগদ্দলে। আক্রান্ত ঐ ব্যাক্তির বাড়িতে গেলেন ব্যারাকপুর সাংসদ অর্জুন সিং।তাদের সমস্ত রকম সহযোগিতার আশ্বাস সাংসদের। দুষ্কৃতিদের তোলা দিতে অস্বীকার করায় দুষ্কৃতী হামলা ভাটপাড়া ২২ নম্বর ওয়ার্ডের উত্তরপাড়া রোড এলাকায়।বেশ কিছুদিন আগে দুষ্কৃতীরা এক লক্ষ টাকা দাবি করেছিল জগদ্দলের বন্ধ নিক্কো কারখানার কর্মী রামেশ্বর প্রসাদ যাদবের কাছে। কিন্তু তিনি তা দিতে অস্বীকার করায় বুধবার রাতে স্থানীয় কুখ্যাত দুষ্কৃতী রাজু তেওয়ারি, রাজেন তেওয়ারি, কানাই মিশ্র ও তাদের দলবল রামেশ্বর বাবুর বাড়িতে ভাঙচুর চালায় বলে অভিযোগ।এরপর বৃহস্পতিবার জগদ্দল থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। কিন্তু এখনও পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়নি।এই ঘটনার পর ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং শুক্রবার রামেশ্বর প্রসাদ যাদবের বাড়িতে গিয়ে তাদের সাথে কথাবার্তা বলেন।এরপর তিনি সাংবাদিকদের বলেন, এবিষয়ে ব্যারাকপুর পুলিশ কমিশনার এর সাথে কথা বলে দুষ্কৃতীদের অবিলম্বে গ্রেফতার করার কথা বলেছেন। তা না হলে সাধারণ মানুষের কাছে রাজ্য সরকারের বিরুদ্ধে ভুল বার্তা পৌঁছাচ্ছে।

দুষ্কৃতিদের তোলা দিতে অস্বীকার করায় এক ব্যক্তির বাড়িতে ভাঙচুর, খুনের হুমকি। এই ঘটনায় আতঙ্ক জগদ্দলে। […]

দুষ্কৃতিদের তোলা দিতে অস্বীকার করায় এক ব্যক্তির বাড়িতে ভাঙচুর, খুনের হুমকি। এই ঘটনায় আতঙ্ক জগদ্দল। […]

বেশ কিছুদিন আগে কাঁচরাপাড়ায় একটি বাড়িতে চুরির ঘটনার তদন্তে নেমে দুই মহিলাকে গ্রেফতার করেছে বীজপুর থানার পুলিশ।ধৃতদের ব্যারাকপুর আদালতে পাঠালো পুলিশ।ধৃত দুই মহিলার মধ্যে একজনের বাড়ি বাদুড়িয়া এবং অপর জনের বাড়ি উল্টোডাঙ্গায় বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।পুলিশ জানায় কাঁচরাপাড়ার সেই চুরির ঘটনার তদন্তে নেমে বুধবার রাতে তাদের বাড়ি থেকেই গ্রেফতার করা হয়েছে। তাদের দুজনের কাছ থেকে মোট ৪২ হাজার ৯০০ টাকা উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার ঐ দুই মহিলাকে ব্যারাকপুর আদালতে পাঠালো বীজপুর থানার পুলিশ।

বেশ কিছুদিন আগে কাঁচরাপাড়ায় একটি বাড়িতে চুরির ঘটনার তদন্তে নেমে দুই মহিলাকে গ্রেফতার করেছে বীজপুর […]

বীজপুর থানার তৎপরতায় আগ্নেয়াস্ত্র ও গুলি সহ গ্রেপ্তার তিন দুষ্কৃতী। কাঁচরাপাড়ার ক্ষুদিরাম পল্লী এলাকা থেকে বীজপুর থানার তৎপরতায় একটি আগ্নেয়াস্ত্র ও একটি গুলি সহ গ্রেপ্তার লক্ষণ ধর (১৯) গণপত সরকার (২৪) বিশ্বজিৎ হাজরা ওরফে কুট্টি (৩৮) নামের তিন দুষ্কৃতী।গোপন সূত্রে খবর পেয়ে বুধবার ভোররাতে অভিযুক্তদের গ্রেফতার করে বুধবার ব্যারাকপুর মহাকুমা আদালতে নিয়ে পাঠালো বীজপুর থানার পুলিশ।

বীজপুর থানার তৎপরতায় আগ্নেয়াস্ত্র ও গুলি সহ গ্রেপ্তার তিন দুষ্কৃতী। কাঁচরাপাড়ার ক্ষুদিরাম পল্লী এলাকা থেকে […]