ব্যারাকপুর মোহনপুর এলাকায় নিজের ঘর থেকে এক প্রাক্তন সেনাকর্মীর মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য।দীপেন্দ্র নাথ মন্ডল (৭১)। মোহনপুর থানার অন্তর্গত চক কাঠালিয়ার ঘটনা।তার মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। ঘটনাস্থলে মোহনপুর থানার পুলিশ পৌঁছে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।লুঠ করার উদ্দেশ্যেই তাকে খুন করা হয়েছে বলে প্রাথমিক অনুমান পুলিশের। আজ সকালে তার পরিচারিকা এসে দেখে রক্তাক্ত অবস্থায় ঘরে পড়ে রয়েছে। সঙ্গে সঙ্গে স্থানীয় বাসিন্দাদের খবর দেওয়ার পর তারা পুলিশ কে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহটি উদ্ধার করে।
বাইট – নির্মল কর, স্থানীয় মোহনপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান
