ভাটপাড়া : ২০২৩ সালের ৬ ই জুন ভাটপাড়া সুগিয়াপাড়ার বাসিন্দা রঞ্জিত যাদব মনিপুরে জঙ্গীদের গুলিতে শহিদ হয়েছিলেন।এরপর থেকেই চরম আর্থিক সংকটে দিন কাটছে।৭জনের সংসার রঞ্জিত যাদবের পরিবারে।তারমধ্যে এক প্রতিবন্ধী বোন ও আছে রঞ্জিত তের।শহিদ BSF জওয়ান রঞ্জিত যাদবের অবসর ভাতাই একমাত্র সম্বল গোটা যাদব পরিবারের।* যে কটা টাকা পান তা দিয়ে অতি কষ্টে দিন গুজরান করতে হচ্ছে এই শহিদ পরিবারের।তবে শহিদ রঞ্জিতের স্ত্রী কৌশল্যা যাদব এবং মা ভারতী যাদবের একটাই দাবী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেমন ঝন্টু আলি শেখের স্ত্রী কে চাকরি দিয়েছে আর্থিক অনুদান দিয়েছে,সেইরকম যদি তাকেও অন্তত একটা চাকরি দেয় তাহলে পরিবার টা বেঁচে যায়। এবিষয়ে গতকাল উত্তর 24 পরগনা জেলাশাসক এর কাছে গিয়েছিলেন। কিন্তু তার সাথে সাক্ষাৎ হয়নি।তবে মুখ্যমন্ত্রী যদি তাদের পাশে দাঁড়ান তাহলে বেঁচে যাবে গোটা পরিবার…