*আহত বিজেপি নেতার প্রতিবাদে শ্যামনগর ফিটা রোড অবরোধ করলো বিজেপি কর্মীরা*
বন্যা বিধ্বস্ত উত্তরবঙ্গে ত্রাণ বিলি করতে গিয়ে সেখানে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের হাতে আক্রান্ত হতে হয় বিজেপি সাংসদ খগেন মুর্মু এবং বিজেপি বিধায়ক শংকর ঘোষ। তারই প্রতিবাদে ব্যারাকপুর সাংগঠনিক জেলা বিজেপির তরফ থেকে শ্যামনগর ফিটা রোড কাউগাছি মোড় পথ অবরোধ করা হয়।ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী পৌঁছয়। এরপর আধঘন্টা পর অবরোধ তুলে নেওয়া হয়। যদিও বিজেপি কর্মীদের দাবি এই ঘটনায় দোষীদের অবিলম্বে গ্রেফতার না করলে আগামী দিনে তারা বৃহত্তর আন্দোলনের নামবেন।
বাইট:- পিয়াঙ্গু পান্ডে (বিজেপি নেতা)
