শ্যামনগর
এক আই টি সেক্টর এর কর্মী চন্দ্রনাথ মুখার্জি নামে বছর 34 এর এক যুবকের মৃতদেহ উদ্ধার হলো নিউটাউন এর একটি গেস্ট হাউস থেকে।গত 2 অক্টোবর দশমীর দিন শ্যামনগরের বাড়ি থেকে কাজে বেড়িয়ে আর বাড়ি ফেরেনি। তাকে বাড়ি থেকে বহুবার ফোন করা হলেও তাকে ফোনে পাওয়া যায়নি। এরপর একাদশীর দিন নোয়াপাড়া থানায় একটি মিসিং ডায়েরি করা হয় তার পরিবারের তরফ থেকে। এরপর পুলিশ তদন্ত নেমে আজ সকালে নিউটাউন এর একটি গেস্ট হাউসে তার মৃতদেহ উদ্ধার হয়। মৃতদেহের কাছ থেকে বেশ কয়েকটি ঘুমের ওষুধও পাওয়া যায়। সেই জায়গায় দাঁড়িয়ে পুলিশ প্রাথমিকভাবে অনুমান করছে সে ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যা করেছে।তবে কি কারণে সে আত্মহত্যা করল তা এখনো স্পষ্ট নয়। গোটা ঘটনা নিয়ে পুলিশ তদন্ত করছে। এ বিষয়ে পরিবারের তরফ থেকেও জানানো হচ্ছে পুলিশ তদন্ত করে সত্য উদঘাটিত হোক। তার পাশাপাশি স্থানীয় কাউন্সিলর এই ঘটনার জন্য প্রশাসনের উপরে আস্থা রাখছেন।তবে এই ঘটনায় রহস্য তৈরি হচ্ছে।
