ধৃত মামুদপুর অঞ্চল যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা পঞ্চায়েতের প্রধান প্রিয়াঙ্কা মালাকারের স্বামী সুরঞ্জন মালাকার কে কোমরের দড়ি বেঁধে এলাকায় ঘোরালো পুলিশ
- জগদ্দল বিধানসভার মামুদপুর গ্রাম পঞ্চায়েতের প্রধানের স্বামী সুরঞ্জন মালাকারকে এলাকায় ঘোরাল পুলিশ। গত ১৮ জুন মামুদপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান প্রিয়াঙ্কা মালাকারের স্বামী সুরঞ্জণ মালাকারকে গ্রেফতার করে পুলিশ। তার বিরুদ্ধে তোলাবাজি সহ একাধিক অভিযোগ রয়েছে। ব্যারাকপুর আদালত অভিযুক্তকে ৮ দিনের পুলিশ হেফাজত দেয়। এদিন শিবদাসপুর থানার পুলিশ তাকে মামুদপুরের কুলিয়াগড় মোড় থেকে রামচন্দ্রপুর হাঁট পর্যন্ত ঘোরায়। বাড়িতে এনে তল্লাশি চালায় পুলিশ।https://youtu.be/s0J2xD2IH5c?si=vGGu9Gr2e4YmuZUq
