রাজ্য শ্রম মন্ত্রী তথা পরিবহন মন্ত্রী তৎপরতায় এবার খুলছে নৈহাটি জুট মিল
……………………………………
চলতি মাসের ৬ তারিখে নৈহাটি জুট মিল বন্ধ হয়ে যায়, ফলে প্রায় ২৫০০ শ্রমিক কর্মহীন হয়ে পড়ে।সোমবার কলকাতার নিউ সেক্রেটারিয়েটে পশ্চিমবঙ্গ সরকারের শ্রম বিভাগের দায়িত্বপ্রাপ্ত মাননীয় মন্ত্রী শ্রী অর্জুন সিং-এর নেতৃত্বে এবং মাননীয় প্রতিমন্ত্রী শ্রী ভাস্কর ভট্টাচার্যের উপস্থিতিতে মালিকপক্ষ এবং কর্মরত শ্রমিক ইউনিয়নের প্রতিনিধিদের মধ্যে একটি যৌথ সভা অনুষ্ঠিত। সমস্যার সমাধানে বিস্তারিত আলোচনা করা হয়। দীর্ঘ আলোচনার পর সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হয় যে, আগামী ৩ রা জুলাই , ২০২৬ থেকে মিলে পুনরায় কাজ চালু হবে। এর ফলে কয়েক হাজার শ্রমিক পুনরায় কাজ ফিরে পাবে। মাননীয় শ্রমমন্ত্রীর হস্তাক্ষেপে বন্ধ থাকা জুট মিল একের পর এক খুলতে শুরু করায় শিল্পাঞ্চলে খুশির হাওয়া বইছে।https://youtu.be/HbLMT1Esgcs?si=SaAkPk6kNDm7oWvL
