হালিশহরে পর্যটনে নতুন পালক। দার্জিলিংয়ের চা বাগানের অনুভূতি তৈরি করতে হালিশহরে চা বাগান তৈরির সূচনা করলেন বীজপুর বিধায়ক সুবোধ অধিকারী। মূলত হালিশহর পৌরসভা এবং হালিশহর এলাকার সবুজ সংকল্প নামে এক সমাজসেবী সংস্থার উদ্যোগেই এই চা বাগান তৈরি সূচনা হয়। হালিশহর পৌরসভার ঠিক উল্টোদিকেই বিপিন বিহারী গাঙ্গুলী পার্কে এই নতুন চা বাগান তৈরির জন্য চা গাছ লাগিয়ে চা বাগান তৈরির সূচনা করলেন বীজপুর বিধায়ক সুবোধ অধিকারী। এ ছাড়াও উপস্থিত ছিলেন হালিশহর পৌরসভার পৌর প্রধান শুভঙ্কর ঘোষ হালিশহর সবুজ সংকল্প সংস্থার কর্ণধার রঞ্জিত দে সহ হালিশহর এলাকার বিশিষ্ট ব্যক্তিত্ব বর্গ।
