বাসুদেবপুর থানার অন্তর্গত কেউটিয়া মন্টু কলোনি এলাকায় এক সবজি ব্যবসায়ীর বাড়িতে ভয অগ্নিকাণ্ডে সম্পূর্ণ ভষ্মীভূত ওই ব্যবসায়ীর সর্বস্ব। শনিবার তার বাড়িতে হঠাৎই আগুন লাগে, প্রতিবেশীরা তা দেখতে পেয়ে আগুন নিভায়। ততক্ষণে সম্পূর্ণ ভষ্মীভূত হয়ে যায় ব্যবসায়ী ভরত বিশ্বাসের সম্পূর্ণ বাড়ি। ঘরের মধ্যে পূজোয় জ্বালানো প্রদীপ থেকে এই আগুন লেগেছে বলে অনুমান। ফলে ভরত বিশ্বাস ও তার স্ত্রী পুত্র এবং পুত্রবধূ চরম অসহায় পরিস্থিতির মধ্যে পড়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *