আসন্ন পঞ্চায়েত নির্বাচনে বিভিন্ন রাজনৈতিক দলের তরফ থেকে মনোনয়ন জমা দেওয়ার পর মঙ্গলবার মনোনয়ন প্রত্যাহার এর শেষদিনে ব্যারাকপুর ব্লক এক এর অন্তর্গত আটটি পঞ্চায়েতের সবকটি রাজনৈতিক দলের মোট 52 জন মনোনয়ন প্রত্যাহার করেছে পঞ্চায়েত সমিতির 4 জন মনোনয়ন পত্র প্রত্যাহার করেছে বলে জানালেন ব্যারাকপুর ব্লক এক এর BDO রাজর্ষি চক্রবর্তী।মঙ্গলবার কাঁকিনাড়া পানপুরে ব্যারাকপুর ব্লক এক দপ্তরে বসে তিনি আরও জানান প্রত্যেকেই কারোর চাপে নয় নিজের মতে মনোনয়ন প্রত্যাহার করেছে বলে স্বীকারোক্তি করেছে। এবং তা ভিডিওগ্রাফী করা হয়েছে। সবমিলিয়ে অত্যন্ত শান্তিপূর্ণভাবে ব্যারাকপুর ব্লক এক এ মনোনয়ন প্রক্রিয়া সম্পন্ন হয়েছে বলে ব্যারাকপুর ব্লক এক এর BDO রাজর্ষি চক্রবর্তী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *