ভাটপাড়া জগদ্দল এলাকার সিপিআইএম এর লড়াকু শ্রমিক নেতা হিসেবে পরিচিত প্রয়াত বিমল অধিকারী র স্মরণসভা আয়োজিত হলো ভাটপাড়ায়।সিপিআইএম এর ভাটপাড়া 2 নম্বর শাখার উদ্যোগে শনিবার সন্ধ্যায় ভাটপাড়া কুমোরপাড়া স্পোর্টিং ক্লাবের পাশের মাঠে আয়োজিত হয় এই স্মরণ সভা। এই স্মরণ সভায় উপস্থিত ছিলেন ভাটপাড়া সিপিআইএম এর বর্ষীয়ান নেতা শ্যামল ব্যানার্জি, আশিষ গাঙ্গুলী, বিনয় সাহা সহ অন্যান্য সিপিআইএম নেতা। এই স্মরণ সভায় প্রয়াত নেতার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জ্ঞাপন করার পাশাপাশি স্মৃতি চারনা করা হয়।প্রসঙ্গত উল্লেখ্য চলতি বছরের গত 30 মে পথ দুর্ঘটনায় তার মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 76 বছর। প্রয়াত এই নেতার প্রয়ানে দলের অনেক ক্ষতি হলো বলে জানালেন সিপিআইএম নেতা শ্যামল ব্যানার্জি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *