হাতে আর ঠিক গুনা ১০ দিন বাদে দিবালোক থেকে মা আসছেন মরতে তার বাপের বাড়িতে […]
Author: editor
*ন্যাশনাল ডিফেন্স এ্যাকাডেমি তে পরীক্ষা চলাকালীন 23 জন ভুয়ো পরীক্ষার্থী কে গ্রেফতার করলো ব্যারাকপুর থানার পুলিশ* বারাকপুর কেন্দ্রীয় বিদ্যালয়ে রবিবার চলছিল ন্যাশনাল ডিফেন্স একাডেমি (NDA) ভর্তির জন্য পরীক্ষা। বহু ছাত্র এই পরীক্ষায় অংশগ্রহণ করেছিল। কিন্তু পরীক্ষা শুরু হতেই দেখা যায় ২৩ জন ভুয়ো পরীক্ষার্থী এখানে পরীক্ষা দিচ্ছে অন্য পরীক্ষার্থীর হয়ে।সেই সময় কর্তব্যরত পরীক্ষকরা এদের ধরে ফেলে। ভূয়ো পরীক্ষা দেওয়ার অপরাধে এদের ব্যারাকপুর থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়। এই ২৩ জনকে আজ ব্যারাকপুর আদালতে তোলা হয়।
*ন্যাশনাল ডিফেন্স এ্যাকাডেমি তে পরীক্ষা চলাকালীন 23 জন ভুয়ো পরীক্ষার্থী কে গ্রেফতার করলো ব্যারাকপুর থানার […]
কাঁচরাপাড়ায় দুর্গাপুজোর মণ্ডপ পরিদর্শনে পুলিশ কমিশনার বাঙালির শ্রেষ্ঠ শারদ উৎসব হাতে গোনা আর কয়েক দিনের অপেক্ষা। আর এই দুর্গাপুজোর প্রাক মুহূর্তে আজ কাঁচরাপাড়ার দুটি পুজো মণ্ডপ পরিদর্শনে আসলেন ব্যারাকপুরে পুলিশ কমিশনার মুরলিধর শর্মা। পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন ডিসিপি নর্থ গণেশ বিশ্বাস সহ অন্যান্য পুলিশ আধিকারিকগণ সহ অন্যান্য পুলিশ আধিকারিকগণ। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে পুলিশ কমিশনার মুরলিধর শর্মা জানান দর্শনার্থীদের জন্য কি কি সুরক্ষা রাখা হয়েছে পুজো কমিটি গুলোর পক্ষ থেকে সেইগুলোই পরিদর্শনে এসেছিলেন।
কাঁচরাপাড়ায় দুর্গাপুজোর মণ্ডপ পরিদর্শনে পুলিশ কমিশনার বাঙালির শ্রেষ্ঠ শারদ উৎসব হাতে গোনা আর কয়েক দিনের […]
ব্যারাকপুরে প্রাক্তন সাংসদ অর্জুন সিং এর বিরুদ্ধে বিভিন্ন থানায় অভিযোগ দায়ের করা হয়েছে কেননা তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কে খুন করার চক্রান্ত করছেন এবং প্ররোচনামূলক বক্তব্য দিয়েছেন। সেই বিষয়ে সাংবাদিক বৈঠক ব্যারাকপুরের সংসদ পার্থ ভৌমিক পার্থ ভৌমিক বলেন নেপালের পরিস্থিতি নিয়ে যে রক্তক্ষয়ী আন্দোলন হচ্ছে সেটা এরাজ্যেও হওয়া উচিত এবং তিনি তাদের সহযোগিতা করবেন বলে জানিয়েছেন। ফলে তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কে খুন করার চক্রান্ত করছেন বলে অভিযোগ ব্যারাকপুরের সাংসদ পার্থ ভৌমিক। তিনি বলেন আমরা কখনোই চাইব না এরকম রক্তক্ষয়ী আন্দোলন করে দেশের মোদী সরকারকে সরানোর জন্য। অর্জুন সিং একটি অশিক্ষিত বলে কটাক্ষ করেন পার্থ ভৌমিক।
ব্যারাকপুরে প্রাক্তন সাংসদ অর্জুন সিং এর বিরুদ্ধে বিভিন্ন থানায় অভিযোগ দায়ের করা হয়েছে কেননা তিনি […]
ভাটপাড়া বিধানসভা কেন্দ্রে তৃণমূল নেতাদের বি এল ও করা নিয়ে সরব হলেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং। মঙ্গলবার জগদ্দলের মজদুর ভবনে সাংবাদিক বৈঠক ডেকে প্রাক্তন সাংসদ অর্জুন সিং বিএলও-দের ছবি তুলে ধরেন। তাঁর অভিযোগ, তৃণমূলের শিক্ষা সেলের নেতা বিজেশ প্রসাদ, তৃণমূল নেত্রী রাজলক্ষ্মী সাউ, সিউজি সাউয়ের মতো অনেককেই ভাটপাড়া বিধানসভায় বি এল ও করা হয়েছে। তাছাড়া অঙ্গনওয়াড়ি কর্মী, স্কুলের নন-টিচিং স্টাফদেরও বি এল ও করা হয়েছে। যা নির্বাচন কমিশনের গাইড লাইনের বাইরে। এদিন তিনি ভুয়ো ভোটারের নথি প্রকাশ্যে আনেন। তিনি বলেন, ভাটপাড়ায় ইতিমধ্যে ভুয়ো ভোটারের সংখ্যা ৯৩৭৭। যারা মারা গিয়েছেন। যারা অন্যত্র থাকেন। যাদের নাম একাধিক ভোটার তালিকায়। তিনি জানান, বি এল ও বদল-সহ ভুয়ো ভোটার বাতিলের দাবিতে ইতিমধ্যেই কেন্দ্রীয় নির্বাচন কমিশনে জাননো হয়েছে। তাঁর দাবি, ভুয়ো ভোটার বাদ গেলে, এসপিও চেঞ্জ হলে বাংলায় ৫০ টি আসনের নীচে নেমে যাবে।
ভাটপাড়া বিধানসভা কেন্দ্রে তৃণমূল নেতাদের বি এল ও করা নিয়ে সরব হলেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ […]
দীর্ঘ ৯ বছর পর আবার হচ্ছে রাজ্যের শিক্ষক নিয়োগ পরীক্ষা যোগ্য অযোগ্য শিক্ষক বাছাইয়ের মধ্যে দিয়েই রাজ্যে আবার হচ্ছে এসএসসি পরীক্ষা। ব্যারাকপুর সংসদীয় ক্ষেত্রে মোট সাতটি স্কুলে শুরু হচ্ছে এসএসসি পরীক্ষা। প্রায় ৩৫০০ জন পরীক্ষার্থী আজ এসএসসি পরীক্ষায় বসতে চলেছে। নৈহাটি নরেন্দ্র বিদ্যানিকেতন হাই স্কুলে আজ এসএসসি পরীক্ষায় যোগ্য পরীক্ষার্থীর তালিকায় থাকা শিক্ষক আন্দোলনে অন্যতম মুখ চিন্ময় মন্ডল ও পরীক্ষায় বসতে চলেছে। সকাল থেকেই পরীক্ষা কেন্দ্রে মোতায়েন করা হয়েছে বাড়তি পুলিশই নিরাপত্তা। পরীক্ষার্থীদের কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে পরীক্ষা কেন্দ্রে ঢুকতে হচ্ছে। যদিও দেখার এসএসসি পরীক্ষার প্রার্থীরা যখন ভিতরে প্রবেশ করছেন তাদের চেকিং করছেন প্রাইভেট বাউন্সররা।
দীর্ঘ ৯ বছর পর আবার হচ্ছে রাজ্যের শিক্ষক নিয়োগ পরীক্ষা যোগ্য অযোগ্য শিক্ষক বাছাইয়ের মধ্যে […]
গত 04/08/2025 তারিখ বারাকপুর কমিশনারেটের পুলিশ তদন্ত চালিয়ে খড়দহ পৌরসভার অন্তর্গত 5 নম্বর ওয়ার্ডের রিজেন্ট পার্ক এলাকা থেকে মধুসূদন মুখার্জি কে গ্রেফতার করে, তার কাছ থেকে উদ্ধার হয় ওয়ান শাটার তিনটি, নাইন এমএম পিস্তল একটি, সেভেন এমএম পিস্তল দুটি, দোনলা বন্দুক পাঁচটি, বিভিন্ন বোরের 905টি গুলি, নগদ এক লক্ষ আটচল্লিশ হাজার টাকা, ২৪৮ গ্রাম সোনার গহনা, বেশ কিছু অ্যান্টিক কয়েন।এই ঘটনায় STF তদন্ত শুরু করে এবং মূল অভিযুক্ত মধুসূদন মুখার্জি গ্রেপ্তারের পর সেই সূত্র ধরে পুলিশ কোলকাতার তিনজনকে গ্রেফতার করে। এরা হলেন সুদীপ দাঁ,আবির দাঁ,সুব্রত দাঁ। এদের STF বারাকপুর মহকুমা আদালতে তুলেছে। Us 25(1)(a)/29/35arms act adding section 25(6)/25(8)/25(1A)/25(1AA)/27 Arms act ধারায় অভিযোগ আনা হয়েছে।
গত 04/08/2025 তারিখ বারাকপুর কমিশনারেটের পুলিশ তদন্ত চালিয়ে খড়দহ পৌরসভার অন্তর্গত 5 নম্বর ওয়ার্ডের রিজেন্ট […]
সুপ্রিম কোর্টের নির্দেশে অযোগ্যদের তালিকা প্রকাশ করেছে এসএসসি। সেই তালিকায় দেখা যাচ্ছে একের পর এক শাসক দলের নেতাদের আত্মীয় পরিজনদের নাম। শিক্ষাক্ষেত্রে দুর্নীতির মধ্যেই অযোগ্যদের তালিকায় নাম এসেছে বিধানসভার মুখ্য সচেতক নির্মল ঘোষের পুত্রবধূ সোমা ঘোষের। তালিকায় থাকা সোমা নৈহাটি মহেন্দ্র স্কুলের শিক্ষক ছিলেন। অযোগ্যদের সেই তালিকাতেই নাম রয়েছে বিধায়কের পুত্রবধূর। গোটা বিষয় নিয়ে ব্যারাকপুরের প্রাক্তন সংসদ অর্জুন সিং বলেন, সুপ্রিম কোর্টের নির্দেশে অবশেষে এসএসসি অযোগ্যতা তালিকা প্রকাশ করেছে। সেইখানে শাসক দলের নেতাদের দুর্নীতির ছবি পরিস্কার। নির্মল ঘোষ কে পানিহাটির লোক ভালো মতো চেনে। টাকা নিয়ে সবাই কে চাকরি দেওয়া হয়েছে। এ বিষয়ে আমার মনে হয় সুপ্রিম কোর্টের নির্দেশেই মুখ্যমন্ত্রীর নামে এফআইআর করা উচিত।। শুধু এই কজনই অযোগ্য বলে মনে হয় না আমি শুনেছি ছয় হাজার অযোগ্য চাকরিপ্রার্থী রয়েছে।
সুপ্রিম কোর্টের নির্দেশে অযোগ্যদের তালিকা প্রকাশ করেছে এসএসসি। সেই তালিকায় দেখা যাচ্ছে একের পর এক […]
রাতের মধ্যে নড়েচড়ে যাবে সরকার, নৈহাটি পৌরসভা গেটের সামনে দাঁড়িয়ে হুশিয়ারি আইনজীবী ফিরদৌস শামীমের নৈহাটি শহরে একাধিক রাস্তাঘাটের বেহাল দশা, পুর পরিষেবা ব্যাহত একাধিক ইসুকে সামনে রেখে আজ নৈহাটি পৌরসভা অভিযান কর্মসূচি নিয়েছিল সিপিআইএম কর্মী সমর্থকরা। নৈহাটি পৌর কর্তৃপক্ষকে নিশানা করে ঝাঁঝালো বক্তব্য রাখেন সিপিআইএম নেতারা। অবস্থান সভায় উপস্থিত হয়েছিলেন সিপিআইএম নেতা সায়নদীপ মিত্র, আইনজীবী নেতা ফিরদৌস শামীম ও অন্যান্যরা। আইনজীবী ফিরদৌস সামিম বলেন, আজ রাতের মধ্যে এই সরকার নড়েচড়ে বসবে। তিনি বলেন, আদালত নির্দেশ দিয়েছে যারা অযোগ্য ভাবে তার চাকরি পেয়েছে যাদের সামনে রেখে শিক্ষায় দুর্নীতি করা হয়েছে সেই অযোগ্যদের তালিকা প্রকাশ করতে হবে রাজ্যকে। আর সেই তালিকা প্রকাশ হলেই সরকারের মাথারা ধরা পড়বে। অন্যদিকে নৈহাটি পৌরসভায় নিয়োগ দুর্নীতি নিয়েও সরব হন সিপিআইএমের আইনজীবী নেতা। যদিও নৈহাটি পৌরসভার পুরপ্রধান অশোক চট্টোপাধ্যায় বলেন, সিপিএম নৈহাটি থেকে শেষ করে দিয়েছিল। আমাদের সরকার আসার পর আবার নতুন করে সাজছে নৈহাটি শহর। ওরা যা বলছে মানুষ ওদের বিশ্বাস করবে না।
রাতের মধ্যে নড়েচড়ে যাবে সরকার, নৈহাটি পৌরসভা গেটের সামনে দাঁড়িয়ে হুশিয়ারি আইনজীবী ফিরদৌস শামীমের নৈহাটি […]
