*প্রকাশ্যে প্রেমিকাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করে নিজে আত্মঘাতী হওয়ার চেষ্টা প্রেমিকের, এই ঘটনায় […]
Category: বিশেষ খবর
তৃণমূল সরকারের আমলে অপরাধীদের মনোবল অনেক বেশি ছিল।কেননা তৎকালীন শাসকদলের মদতে অপরাধীরা ছাড় পেয়ে যেত। আর পুলিশ ভয়ে টেবিলের তলায় লুকিয়ে থাকত। সেই জায়গায় দাঁড়িয়ে বর্তমান বিজেপি সরকারের পুলিশ যে অ্যাকশন দেখিয়েছে তাতে তিনিই প্রাক্তন আই পি এস অফিসার হিসেবে যথেষ্টই গর্বিত এবং এ ধরনের ঘটনাই হওয়া উচিত বলে জানালেন প্রাক্তন আইপিএস অফিসার তথা জগদ্দল এর বিধায়ক ডক্টর রাজেশ কুমার। তিনি জানান অপরাধীরা পুলিশের বন্দুক ছিনিয়ে নিয়ে পালানোর সময় তাকে এনকাউন্টার করে পুলিশ। আর এই ঘটনায় মৃত প্রভাস মন্ডলের মা মৃতদেহ নিতে অস্বীকার করায় সেই মায়ের প্রতি গর্ববোধ করেন ডঃ রাজেশ কুমার।
তৃণমূল সরকারের আমলে অপরাধীদের মনোবল অনেক বেশি ছিল।কেননা তৎকালীন শাসকদলের মদতে অপরাধীরা ছাড় পেয়ে যেত। […]
এবার সরকারি বাসের রং হবে গেরুয়া। সিপিএমের সময় ছিল লাল, মানে ডেঞ্জারেস, তৃণমূলের আমলে হল নীল সাদা মানে চুরি, আর গেরুয়া মানে ত্যাগের প্রতী, আমরা তো রাষ্ট্রবাদ তাই নতুন যে বাস আসবে সেগুলো গেরুয়া কালারের হবে। জানিয়ে দিলেন পরিবহন মন্ত্রী অর্জুন সিং। 070726-BKP-ARJUN 2C TE
এবার সরকারি বাসের রং হবে গেরুয়া। সিপিএমের সময় ছিল লাল, মানে ডেঞ্জারেস, তৃণমূলের আমলে হল […]
রাজ্য শ্রম মন্ত্রী তথা পরিবহন মন্ত্রী তৎপরতায় এবার খুলছে নৈহাটি জুট মিল …………………………………… চলতি মাসের ৬ তারিখে নৈহাটি জুট মিল বন্ধ হয়ে যায়, ফলে প্রায় ২৫০০ শ্রমিক কর্মহীন হয়ে পড়ে।সোমবার কলকাতার নিউ সেক্রেটারিয়েটে পশ্চিমবঙ্গ সরকারের শ্রম বিভাগের দায়িত্বপ্রাপ্ত মাননীয় মন্ত্রী শ্রী অর্জুন সিং-এর নেতৃত্বে এবং মাননীয় প্রতিমন্ত্রী শ্রী ভাস্কর ভট্টাচার্যের উপস্থিতিতে মালিকপক্ষ এবং কর্মরত শ্রমিক ইউনিয়নের প্রতিনিধিদের মধ্যে একটি যৌথ সভা অনুষ্ঠিত। সমস্যার সমাধানে বিস্তারিত আলোচনা করা হয়। দীর্ঘ আলোচনার পর সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হয় যে, আগামী ৩ রা জুলাই , ২০২৬ থেকে মিলে পুনরায় কাজ চালু হবে। এর ফলে কয়েক হাজার শ্রমিক পুনরায় কাজ ফিরে পাবে। মাননীয় শ্রমমন্ত্রীর হস্তাক্ষেপে বন্ধ থাকা জুট মিল একের পর এক খুলতে শুরু করায় শিল্পাঞ্চলে খুশির হাওয়া বইছে।
রাজ্য শ্রম মন্ত্রী তথা পরিবহন মন্ত্রী তৎপরতায় এবার খুলছে নৈহাটি জুট মিল …………………………………… চলতি মাসের […]
ধৃত মামুদপুর অঞ্চল যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা পঞ্চায়েতের প্রধান প্রিয়াঙ্কা মালাকারের স্বামী সুরঞ্জন মালাকার কে কোমরের দড়ি বেঁধে এলাকায় ঘোরালো পুলিশ জগদ্দল বিধানসভার মামুদপুর গ্রাম পঞ্চায়েতের প্রধানের স্বামী সুরঞ্জন মালাকারকে এলাকায় ঘোরাল পুলিশ। গত ১৮ জুন মামুদপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান প্রিয়াঙ্কা মালাকারের স্বামী সুরঞ্জণ মালাকারকে গ্রেফতার করে পুলিশ। তার বিরুদ্ধে তোলাবাজি সহ একাধিক অভিযোগ রয়েছে। ব্যারাকপুর আদালত অভিযুক্তকে ৮ দিনের পুলিশ হেফাজত দেয়। এদিন শিবদাসপুর থানার পুলিশ তাকে মামুদপুরের কুলিয়াগড় মোড় থেকে রামচন্দ্রপুর হাঁট পর্যন্ত ঘোরায়। বাড়িতে এনে তল্লাশি চালায় পুলিশ।
ধৃত মামুদপুর অঞ্চল যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা পঞ্চায়েতের প্রধান প্রিয়াঙ্কা মালাকারের স্বামী সুরঞ্জন মালাকার […]
আন্তর্জাতিক যোগ দিবস পালন কাঁকিনাড়া নারায়নপুর ইউনাইটেড ক্লাবের মাঠে। উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী প্রিয়াঙ্গু পান্ডে, ক্রীড়া সংগঠক নবাব ভট্টাচার্য্য সহ একাধিক বিশিষ্ট ব্যক্তিত্ব বর্গ। এদিন এই যোগ দিবসে প্রায় ৫০০ মানুষ অংশগ্রহণ করেন।
আন্তর্জাতিক যোগ দিবস পালন কাঁকিনাড়া নারায়নপুর ইউনাইটেড ক্লাবের মাঠে। উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী প্রিয়াঙ্গু পান্ডে, […]
নৈহাটি পৌরসভার পুরপ্রধান অশক চট্টোপাধ্যায় এবার পৌর প্রধানের পদ থেকে ইস্তফা দিলেন। শিল্পাঞ্চলের বিভিন্ন পৌরসভায় আমরা গণইস্তফা দেখেছি নৈহাটি পৌরসভার কয়েকজন ইস্তফা দিলেও এতদিন পর্যন্ত পৌর প্রধান ইস্তফা দেননি। আজ নৈহাটির পৌরপ্রধান অশোক চট্টোপাধ্যায় তিনি ইস্তফা দিলেন নৈহাটি পৌরসভা থেকে। কদিন আগে ই তার ছেলে অভিজিৎ চট্টোপাধ্যায় কে নৈহাটি থানার পুলিশ গ্রেপ্তার করেন, তাকে যখন কোর্টে নিয়ে যাওয়া হয় সেই সময়ও জনরসে পড়েন অভিজিৎ, এর পরেই অশোক চ্যাটার্জির সিদ্ধান্ত তিনিই ইস্তফা দিচ্ছেন, আজ সেই ইস্তফা পত্র পাঠিয়ে দিলেন মহকুমা শাসকের
নৈহাটি পৌরসভার পুরপ্রধান অশক চট্টোপাধ্যায় এবার পৌর প্রধানের পদ থেকে ইস্তফা দিলেন। শিল্পাঞ্চলের বিভিন্ন পৌরসভায় […]
আরজিকর মেডিকেল কলেজে ডাক্তারি ছাত্রী খুনের ঘটনায় এবার পানিহাটি শ্মশানে CBI. আরজি কর মেডিক্যাল কলেজে চিকিৎসকের ধর্ষণ-খুন মামলার তদন্তে CBI-এর SIT ২০২৪-এর ৯ অগাস্ট পানিহাটি শ্মশানঘাটে সৎকার করা হয়েছিল মৃত চিকিৎসকের। তড়িঘড়ি দাহকাজ সেরে ফেলার অভিযোগ করেছিল চিকিৎসকের পরিবার। কারা ছিল পিছনে কেন তড়িঘড়ি দেহ দাহ? উত্তর খুঁজতে পানিহাটি শ্মশান CBI ওই রাত কি কি ঘটেছিল জানতে চাইলো সিবিআই শ্মশানের ইনচা।র্জ ভোলানাথ পাত্রর কাছে জানতে চাওয়া হয় ওই রাত দুজনের আগে জাম্পিং করে বডি পোড়ানো হয়েছিল কিনা কোনো প্রভাব খাটানো হয়েছিল কিনা ।
আরজিকর মেডিকেল কলেজে ডাক্তারি ছাত্রী খুনের ঘটনায় এবার পানিহাটি শ্মশানে CBI. আরজি কর মেডিক্যাল কলেজে […]
*বারাকপুর পৌরসভার চেয়ারম্যান উত্তম দাস চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দেবেন তার সাথে তৃণমূল কংগ্রেস থেকেও পদত্যাগ করবেন আজ।* ব্যারাকপুর মহকুমা বিজপুর থেকে টিটাগর প্রায় সব পৌরসভার পৌর প্রতিনিধিরা একে একে পদত্যাগ করেছেন। বাকি ছিল শুধু বারাকপুর পৌরসভার 24 টি ওয়ার্ডের প্রতিনিধি সহ চেয়ারম্যান উত্তম দাস। আজ বারাকপুর প্রশাসনিক ভবনে এসডিও এর কাছে পদত্যাগ করবেন চেয়ারম্যান উত্তম দাস ভাইস চেয়ারম্যান সুপ্রিয় ঘোষ সহ বাকি সদস্য। ইতিমধ্যেই পদত্যাগ করেছেন চারটি ওয়ার্ডের কাউন্সিলর। বাকি 20 জন আজ সবাই পদত্যাগ করছেন। এছাড়া চেয়ারম্যান দীর্ঘদিনের তৃণমূলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করবেন বলে জানালেন।
*বারাকপুর পৌরসভার চেয়ারম্যান উত্তম দাস চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দেবেন তার সাথে তৃণমূল কংগ্রেস থেকেও […]
তৃণমূল সরকারের দুয়ারে সরকার এর অনুকরণে এবার বিজেপি সরকারের জনকল্যাণ শিবির আয়োজিত হচ্ছে রাজ্যজুড়ে। তারই অঙ্গ হিসেবে নৈহাটি পৌর এলাকার মানুষের জন্য নৈহাটির বিভিন্ন জায়গায় আয়োজিত হচ্ছে এই জনকল্যাণ কল্যাণ শিবির। আর এখান থেকেই সাধারণ মানুষ একেবারে হাতের নাগালে সরকারি প্রকল্পের সুবিধা পাবে। তার জন্য চলছে রেজিস্ট্রেশন প্রক্রিয়া।
তৃণমূল সরকারের দুয়ারে সরকার এর অনুকরণে এবার বিজেপি সরকারের জনকল্যাণ শিবির আয়োজিত হচ্ছে রাজ্যজুড়ে। তারই […]
